ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় নিহত ১ চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যা, নিখোঁজ ৫১৯ জন মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরার আহ্বান হাইকমিশনের লং মার্চের নামে বিরোধী দল গণতন্ত্র নষ্টের চেষ্টা করছে: রিজভী জ্বালানি তেলের বাজারে বেসরকারি খাত, কমবে বিপিসির একচেটিয়া নিয়ন্ত্রণ সংবাদ কনটেন্ট ব্যবহারের অভিযোগে ওপেনএআই-মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা নাকভি থাকছেন ফাইনালে, ভারত চ্যাম্পিয়ন হলেও কি ট্রফি নেবে না? নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বসুন্ধরা কিংস বিপিসির নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম লোডশেডিংয়ে নীলফামারীর হিমাগারে ৭৭ হাজার টন আলু নিয়ে শঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অনলাইনে ভুয়া বোমা হামলার হুমকি, ক্ষতিপূরণ দিতে হবে ১১ লাখ টাকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

দক্ষিণ কোরিয়ায় অনলাইনে ভুয়া বোমা হামলার হুমকি দেওয়ায় এক ব্যক্তিকে তল্লাশি অভিযানের পুরো ব্যয় ক্ষতিপূরণ হিসেবে পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় তাকে প্রায় ১ কোটি ২৫ লাখ ওন দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ টাকার বেশি।

দ্য কোরিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে দেওয়া ওই হুমকির পর সিউলের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। আশপাশের এলাকায়ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তবে শেষ পর্যন্ত সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বাড়লো স্বর্ণের দাম

অভিযানে ব্যয় ১ কোটি ২৫ লাখ ওনের বেশি

পুলিশ জানিয়েছে, নিরাপত্তা অভিযান পরিচালনায় মোট ১ কোটি ২৫ লাখ ৬৭ হাজার ৮৮১ ওন ব্যয় হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের খরচ, ওভারটাইমের পারিশ্রমিক, জ্বালানি ও খাবারের ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।

গত বুধবার (২ সেপ্টেম্বর) সিউলের একটি আদালত ওই ব্যক্তির কাছ থেকেই অভিযানের পুরো ব্যয় আদায়ের নির্দেশ দেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, অনলাইনে দেওয়া বোমা হামলার হুমকির পর নিরাপত্তা তল্লাশিতে হওয়া সরকারি ব্যয় ক্ষতিপূরণ হিসেবে আদায়ের ক্ষেত্রে এটি দক্ষিণ কোরিয়ায় প্রথম আদালতের আদেশ।

আরও পড়ুনঃ  ১৬ বছরের শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আদালতে শিক্ষিকা

ইউটিউব ভিডিওতে বোমা হামলার হুমকি

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের আগস্টে ২০-এর কোঠায় থাকা ওই ব্যক্তি ইউটিউবে একটি হুমকিমূলক ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি শিনসেগে ডিপার্টমেন্টাল স্টোর উড়িয়ে দেওয়ার হুমকি দেন।

ভিডিওটি নজরে আসার পর স্টোরটির আশপাশে ২৭৭ পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি এলাকাজুড়ে তল্লাশি ও টহল জোরদার করা হয় এবং হুমকিদাতাকে শনাক্ত করতে তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুনঃ  এক বছরে নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন মাইলি সাইরাস

পরে ওই ব্যক্তিকে শনাক্ত করে সিউল থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সাউথ গিয়ংসাং প্রদেশের হাদোং থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

অভিযানের খরচ আদায়ে মামলা

পুলিশ পরে হুমকিদাতার বিরুদ্ধে অভিযান পরিচালনায় হওয়া সরকারি ব্যয় আদায়ের জন্য মামলা করে। সরকারের পক্ষে রায় দিয়ে আদালত তাকে পুরো অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছেন।

দ্য কোরিয়া হেরাল্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ কোরিয়াজুড়ে অনলাইনে মোট ১৭৭টি বোমা হামলার হুমকি নথিভুক্ত করেছিল পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গোবিন্দগঞ্জে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় নিহত ১

অনলাইনে ভুয়া বোমা হামলার হুমকি, ক্ষতিপূরণ দিতে হবে ১১ লাখ টাকা

আপডেটের সময়: ০৯:২৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ কোরিয়ায় অনলাইনে ভুয়া বোমা হামলার হুমকি দেওয়ায় এক ব্যক্তিকে তল্লাশি অভিযানের পুরো ব্যয় ক্ষতিপূরণ হিসেবে পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় তাকে প্রায় ১ কোটি ২৫ লাখ ওন দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ টাকার বেশি।

দ্য কোরিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে দেওয়া ওই হুমকির পর সিউলের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। আশপাশের এলাকায়ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তবে শেষ পর্যন্ত সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বিরোধীদলের কর্মসূচি গণতান্ত্রিক অধিকার, তবে অচলাবস্থা নয়: রিজভী

অভিযানে ব্যয় ১ কোটি ২৫ লাখ ওনের বেশি

পুলিশ জানিয়েছে, নিরাপত্তা অভিযান পরিচালনায় মোট ১ কোটি ২৫ লাখ ৬৭ হাজার ৮৮১ ওন ব্যয় হয়েছে। এর মধ্যে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের খরচ, ওভারটাইমের পারিশ্রমিক, জ্বালানি ও খাবারের ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।

গত বুধবার (২ সেপ্টেম্বর) সিউলের একটি আদালত ওই ব্যক্তির কাছ থেকেই অভিযানের পুরো ব্যয় আদায়ের নির্দেশ দেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, অনলাইনে দেওয়া বোমা হামলার হুমকির পর নিরাপত্তা তল্লাশিতে হওয়া সরকারি ব্যয় ক্ষতিপূরণ হিসেবে আদায়ের ক্ষেত্রে এটি দক্ষিণ কোরিয়ায় প্রথম আদালতের আদেশ।

আরও পড়ুনঃ  বিপিসির নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম