ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অনলাইন ব্যাংকিংয়ে প্রতারণা রোধে সতর্কতা জোরদার করল বাংলাদেশ ব্যাংক

অনলাইন আর্থিক লেনদেনকে নিরাপদ রাখতে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কিছু ব্যবহারকারী হ্যাকিং ও বিভিন্ন অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন। এ ধরনের ঝুঁকি কমাতে গ্রাহকদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা, আসছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, মোবাইল ব্যাংকিং পিন, পাসওয়ার্ড কিংবা ওটিপি (OTP) কোনোভাবেই অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। এছাড়া সন্দেহজনক কোনো লিংকে প্রবেশ করা, অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড করা এবং অনলাইন জুয়া বা অনিরাপদ প্ল্যাটফর্ম ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও সতর্ক করেছে যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা বা পরিচিত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ছড়ানো লাইসেন্সবিহীন অ্যাপ, জামানতবিহীন ঋণ বা আকর্ষণীয় বিনিয়োগ প্রস্তাবে বিশ্বাস করা উচিত নয়।

আরও পড়ুনঃ  ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

এছাড়া অপরিচিত ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন না করার পাশাপাশি কোনো ধরনের লটারি, পুরস্কার বা অতিরিক্ত লাভের প্রলোভনমূলক অফার যাচাই ছাড়া গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছে।

প্রয়োজনে গ্রাহকদের নিজ নিজ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা কাছের থানায় যোগাযোগ করার পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোবাইল ও অনলাইন ব্যাংকিং ব্যবহারের সময় সতর্ক থাকাই নিজ অর্থ সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়। ব্যাংকিং সংক্রান্ত কোনো অভিযোগ বা সহায়তার জন্য ১৬২৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

অনলাইন ব্যাংকিংয়ে প্রতারণা রোধে সতর্কতা জোরদার করল বাংলাদেশ ব্যাংক

আপডেটের সময়: ১২:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

অনলাইন আর্থিক লেনদেনকে নিরাপদ রাখতে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কিছু ব্যবহারকারী হ্যাকিং ও বিভিন্ন অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন। এ ধরনের ঝুঁকি কমাতে গ্রাহকদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, মোবাইল ব্যাংকিং পিন, পাসওয়ার্ড কিংবা ওটিপি (OTP) কোনোভাবেই অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। এছাড়া সন্দেহজনক কোনো লিংকে প্রবেশ করা, অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড করা এবং অনলাইন জুয়া বা অনিরাপদ প্ল্যাটফর্ম ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও সতর্ক করেছে যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা বা পরিচিত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ছড়ানো লাইসেন্সবিহীন অ্যাপ, জামানতবিহীন ঋণ বা আকর্ষণীয় বিনিয়োগ প্রস্তাবে বিশ্বাস করা উচিত নয়।

আরও পড়ুনঃ  বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

এছাড়া অপরিচিত ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন না করার পাশাপাশি কোনো ধরনের লটারি, পুরস্কার বা অতিরিক্ত লাভের প্রলোভনমূলক অফার যাচাই ছাড়া গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছে।

প্রয়োজনে গ্রাহকদের নিজ নিজ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা কাছের থানায় যোগাযোগ করার পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  সেউতা অভিবাসন সংকট: জরুরি বৈঠকে বসছে ইইউ, সীমান্ত নিরাপত্তায় জোর