ঢাকা ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অনিয়মে কঠোর ডিএসসিসি, ঠিকাদারের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি

বাসাবাড়ির বর্জ্য অপসারণে অবহেলা, অতিরিক্ত অর্থ আদায় বা যেকোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম

শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শান্তিনগর বাজারে আয়োজিত ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  নলকায় বাসে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

ডিএসসিসি প্রশাসক জানান, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পাওয়া অভিযোগ তদন্তে সত্যতা মিললে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে তারা আর কোনো টেন্ডারে অংশ নেওয়ার সুযোগও পাবেন না।

আরও পড়ুনঃ  সার্বিয়ায় ঐতিহাসিক সফরে গেলেন জেলেনস্কি

তিনি আরও বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে মার্কেট কর্তৃপক্ষ ও হকারদের নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। এ কাজে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আবদুস সালাম জানান, ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত জরিপে প্রায় ৬৫ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে মার্কিন সিনেটে যুদ্ধ বন্ধের প্রস্তাব

এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় নগরবাসীকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বানও জানান ডিএসসিসি প্রশাসক।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অনিয়মে কঠোর ডিএসসিসি, ঠিকাদারের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি

আপডেটের সময়: ১১:০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

বাসাবাড়ির বর্জ্য অপসারণে অবহেলা, অতিরিক্ত অর্থ আদায় বা যেকোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম

শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শান্তিনগর বাজারে আয়োজিত ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে মার্কিন সিনেটে যুদ্ধ বন্ধের প্রস্তাব

ডিএসসিসি প্রশাসক জানান, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পাওয়া অভিযোগ তদন্তে সত্যতা মিললে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে তারা আর কোনো টেন্ডারে অংশ নেওয়ার সুযোগও পাবেন না।

আরও পড়ুনঃ  শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

তিনি আরও বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে মার্কেট কর্তৃপক্ষ ও হকারদের নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। এ কাজে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আবদুস সালাম জানান, ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত জরিপে প্রায় ৬৫ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত করার দাবি: নাহিদ ইসলাম