ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সেরাটা দিতে চান তাসকিন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২০ সময় দেখুন

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজ ঘিরে তাই টাইগারদের মধ্যে যেমন উত্তেজনা রয়েছে, তেমনি কঠিন চ্যালেঞ্জের কথাও মাথায় রাখছেন ক্রিকেটাররা।

ডারউইনে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে খেলার সুযোগটি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য গর্বের।

আরও পড়ুনঃ  হোয়াইট হাউসে ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

তাসকিন বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলা প্রতিটি ক্রিকেটারের জন্যই বিশেষ মুহূর্ত। সিরিজটি সহজ হবে না, তবে দল নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে প্রস্তুত।

সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে হারের হতাশা থাকলেও সেটিকে দলের জন্য কার্যকর প্রস্তুতি হিসেবে দেখছেন তাসকিন। তার মতে, অস্ট্রেলিয়ার কন্ডিশন ও উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষেত্রে ম্যাচটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও পড়ুনঃ  রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন

তাসকিন বলেন, প্রস্তুতি ম্যাচে হারার অনুভূতি অবশ্যই ভালো ছিল না। তবে ক্রিকেটে এমন ফল হতেই পারে। দলের খেলোয়াড়রা এখনো এখানকার কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। হারলেও ম্যাচটি ভালো প্রস্তুতি হিসেবে কাজে এসেছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে মার্কিন সিনেটে যুদ্ধ বন্ধের প্রস্তাব

উল্লেখ্য, ২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট আগামী ১৩ আগস্ট ডারউইনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইতে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সেরাটা দিতে চান তাসকিন

আপডেটের সময়: ০৭:৫২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজ ঘিরে তাই টাইগারদের মধ্যে যেমন উত্তেজনা রয়েছে, তেমনি কঠিন চ্যালেঞ্জের কথাও মাথায় রাখছেন ক্রিকেটাররা।

ডারউইনে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে খেলার সুযোগটি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য গর্বের।

আরও পড়ুনঃ  ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে মার্কিন সিনেটে যুদ্ধ বন্ধের প্রস্তাব

তাসকিন বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলা প্রতিটি ক্রিকেটারের জন্যই বিশেষ মুহূর্ত। সিরিজটি সহজ হবে না, তবে দল নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে প্রস্তুত।

সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে হারের হতাশা থাকলেও সেটিকে দলের জন্য কার্যকর প্রস্তুতি হিসেবে দেখছেন তাসকিন। তার মতে, অস্ট্রেলিয়ার কন্ডিশন ও উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষেত্রে ম্যাচটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও পড়ুনঃ  রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন

তাসকিন বলেন, প্রস্তুতি ম্যাচে হারার অনুভূতি অবশ্যই ভালো ছিল না। তবে ক্রিকেটে এমন ফল হতেই পারে। দলের খেলোয়াড়রা এখনো এখানকার কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। হারলেও ম্যাচটি ভালো প্রস্তুতি হিসেবে কাজে এসেছে।

আরও পড়ুনঃ  ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ?’ জবাবে যা বললেন রুমিন ফারহানা