আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা।
রোববার (২ আগস্ট) নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।
নতুন দাম অনুযায়ী, গত মাসের তুলনায় ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়েছে। জুলাই মাসে একই সিলিন্ডারের খুচরা মূল্য ছিল ১ হাজার ৫২৮ টাকা।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল
বিইআরসির ঘোষিত এ মূল্য আগস্ট মাসজুড়ে কার্যকর থাকবে।
প্রতিবেদকের নাম 




















