ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাপের কামড়ে মৃত নারীকে ‘জীবিত’ করার দাবি, কবরের পাশে ওঝার ঝাড়ফুঁক স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে বড় পরিবর্তনের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করে উত্তেজনা, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের সংঘর্ষ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুই জাহাজের সংঘর্ষ এসপিএম প্রকল্পে বাড়ছে সময় ও ব্যয়, চার দফা মেয়াদ বৃদ্ধির পরও শেষ হয়নি কাজ এনসিটি-সিসিটি ইজারা ঠেকাতে ৩১ আগস্ট বিক্ষোভের ঘোষণা জনগণের কল্যাণে বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় প্রধানমন্ত্রীর পর্যটককে হুমকির অভিযোগে কক্সবাজারের হোটেল ম্যানেজার গ্রেফতার অস্ট্রেলিয়াকে হারানোর পর বোনাস নয়, জয়েই তৃপ্ত প্রধান নির্বাচক হামলার ঘটনায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম আমির হামজার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আবু সাঈদ হত্যা মামলা: দুই মামলার স্থগিতাদেশ প্রত্যাহার, বিচার চলবে সিএমএম আদালতে

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার দুটি মামলার ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর ফলে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাগুলোর বিচারিক কার্যক্রম চলতে আর কোনো আইনি বাধা থাকল না।

৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের শেষ অংশে বলা হয়, পূর্বে বিচার প্রক্রিয়ার সমান্তরাল কার্যক্রম ও পরস্পরবিরোধী রায় এড়াতে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তা এখন আর প্রয়োজনীয় নয়। কারণ ট্রাইব্যুনালে বিচার শেষ হয়ে রায় ঘোষণা করা হয়েছে। তাই সিএমএম আদালত এখন আইন অনুযায়ী মামলার কার্যক্রম চালাতে পারবে, তবে ট্রাইব্যুনালের রায়কে বিবেচনায় রাখতে হবে।

আরও পড়ুনঃ  চিকিৎসায় অর্থ বাধা হবে না, দেশেই উন্নত সেবা নিশ্চিতের লক্ষ্য

এই মামলাগুলোর একটি ২০২৪ সালের ১৬ জুলাই তাজহাট থানায় দায়ের করা হয়, যেখানে আন্দোলনকারীদের আসামি করা হয়েছিল। পরে ১৯ আগস্ট নিহত আবু সাঈদের ভাই আরেকটি মামলা করেন, যেখানে পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ ১৭ জনের নাম উল্লেখ ছিল।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজ মনোনয়ন জমা

পরবর্তীতে তদন্ত ও অভিযোগের ভিত্তিতে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২০২৫ সালের ৬ আগস্ট অভিযোগ গঠন করা হয় এবং ৯ এপ্রিল ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করে ৩০ আসামিকে দোষী সাব্যস্ত করে।

আরও পড়ুনঃ  পরিবারকে সময় দিতে হোয়াইট হাউস ছাড়ছেন ক্যারোলিন লেভিট

রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, কয়েকজনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে তৎকালীন পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজন সদস্য এবং ছাত্রলীগ নেতারাও রয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সাপের কামড়ে মৃত নারীকে ‘জীবিত’ করার দাবি, কবরের পাশে ওঝার ঝাড়ফুঁক

আবু সাঈদ হত্যা মামলা: দুই মামলার স্থগিতাদেশ প্রত্যাহার, বিচার চলবে সিএমএম আদালতে

আপডেটের সময়: ১১:৩৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার দুটি মামলার ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর ফলে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাগুলোর বিচারিক কার্যক্রম চলতে আর কোনো আইনি বাধা থাকল না।

৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের শেষ অংশে বলা হয়, পূর্বে বিচার প্রক্রিয়ার সমান্তরাল কার্যক্রম ও পরস্পরবিরোধী রায় এড়াতে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তা এখন আর প্রয়োজনীয় নয়। কারণ ট্রাইব্যুনালে বিচার শেষ হয়ে রায় ঘোষণা করা হয়েছে। তাই সিএমএম আদালত এখন আইন অনুযায়ী মামলার কার্যক্রম চালাতে পারবে, তবে ট্রাইব্যুনালের রায়কে বিবেচনায় রাখতে হবে।

আরও পড়ুনঃ  সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী

এই মামলাগুলোর একটি ২০২৪ সালের ১৬ জুলাই তাজহাট থানায় দায়ের করা হয়, যেখানে আন্দোলনকারীদের আসামি করা হয়েছিল। পরে ১৯ আগস্ট নিহত আবু সাঈদের ভাই আরেকটি মামলা করেন, যেখানে পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ ১৭ জনের নাম উল্লেখ ছিল।

আরও পড়ুনঃ  পশ্চিম তীরে সেটেলার সহিংসতা বাড়ছে, ইসরায়েলি রাষ্ট্রের মদদের অভিযোগ অ্যামনেস্টির

পরবর্তীতে তদন্ত ও অভিযোগের ভিত্তিতে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২০২৫ সালের ৬ আগস্ট অভিযোগ গঠন করা হয় এবং ৯ এপ্রিল ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করে ৩০ আসামিকে দোষী সাব্যস্ত করে।

আরও পড়ুনঃ  মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী