ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সফর ঘিরে মালয়েশিয়ায় বিএনপির ব্যাপক প্রস্তুতি বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি: ‘আসলে আমার বাবা বেঁচে আছেন’ ২ জুলাই থেকে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানাতে আপত্তি, সমাধান দিলেন স্পিকার ঢাকার বাস চলাচলে আসছে কোম্পানি ভিত্তিক ব্যবস্থাপনা ‘মাইক্রোওয়েভ লাগলে আমি দেব, ওয়াশিং মেশিন দিন প্রধানমন্ত্রী’—জামায়াত এমপিকে পার্থ  অধ্যক্ষের স্হায়ী বরখাস্তের দাবি অভিভাবক এবং এলাকাবাসীর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর লেবাননে বিস্ফোরণে ইসরাইলি সেনা নিহত জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, পেছনে ফেললেন মেসিকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘আমার বাবার কাছে কারও পাওনা থাকলে জানান’, এলাকায় ছেলের মাইকিং

  • Arif
  • আপডেটের সময়: ০৮:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ২৬ সময় দেখুন

কুড়িগ্রামের উলিপুরে অসুস্থ বাবার ঋণ পরিশোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এক ব্যক্তি। তাঁর বাবার কাছে কারও পাওনা টাকা থাকলে যোগাযোগ করার আহ্বান জানিয়ে উপজেলা শহর ও আশপাশের এলাকায় অটোরিকশায় মাইকিং করেছেন। তাঁর এই উদ্যোগ স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে।

ওই ব্যক্তির নাম মারুফ হোসেন (৩৮)। তিনি উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা আবুর হোসেন (৯০) একজন বীর মুক্তিযোদ্ধা ও কাপড় ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি আমাদের জন্য ক্ষতিকর: ইসরাইলি অর্থমন্ত্রী

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস ধরে অসুস্থ আবুর হোসেন বাড়িতেই চিকিৎসাধীন। বয়স ও অসুস্থতার কারণে তাঁর ব্যবসাও বন্ধ হয়ে গেছে। এ সময় কিছু দেনা-পাওনাও থেকে যায়। বাবার জীবদ্দশায় সব ঋণ পরিশোধের সিদ্ধান্ত নেন ছেলে মারুফ।

গতকাল শনিবার সকাল থেকে দিনভর উলিপুর উপজেলা শহর, বাজার ও বিভিন্ন এলাকায় অটোরিকশায় মাইকিং করেন মারুফ। মাইকে তিনি বলেন, ‘আমার বাবা আবুর হোসেনের কাছে কারও কোনো পাওনা টাকা থাকলে দয়া করে যোগাযোগ করুন। আমরা বাবার সেই পাওনা পরিশোধ করতে চাই।’

আরও পড়ুনঃ  দিল্লি ঘটনার প্রতিবাদে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

মারুফের এই উদ্যোগ স্থানীয় মানুষের দৃষ্টি কাড়ে। অনেকে রাস্তায় দাঁড়িয়ে মাইকিং শোনেন। ফেসবুকেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে সততা ও পারিবারিক দায়িত্ববোধের বিরল উদাহরণ হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, এখনকার সময়ে বাবার সম্পত্তি নিয়ে বিরোধের ঘটনা বেশি শোনা যায়। সেখানে একজন ছেলে বাবার ঋণ শোধ করতে নিজেই মানুষের কাছে আহ্বান জানাচ্ছে, এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

ধরণীবাড়ী এলাকার ব্যবসায়ী জরীফ উদ্দিন বলেন, অনেক মানুষ এখন নিজের দায় এড়িয়ে চলতে চান। কিন্তু এই ছেলে বাবার সম্মান রক্ষায় যেভাবে এগিয়ে এসেছেন, তা সমাজে ইতিবাচক বার্তা দেবে।

আরও পড়ুনঃ  পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা: সিআইডির অভিযানে ২ জন গ্রেফতার

মারুফ হোসেন বলেন, ‘আমার বাবা সারা জীবন সততার সঙ্গে ব্যবসা করেছেন। আমি চাই না, তিনি কারও হক রেখে পৃথিবী থেকে বিদায় নেন। সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব বলে মনে করি।’ তিনি আরও বলেন, অনেক সময় মানুষ সংকোচের কারণে পাওনার কথা বলতে পারেন না। তাই কেউ যেন বঞ্চিত না হন, সে জন্যই তিনি নিজে থেকে মাইকিং করে সবার কাছে আহ্বান জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর সফর ঘিরে মালয়েশিয়ায় বিএনপির ব্যাপক প্রস্তুতি

‘আমার বাবার কাছে কারও পাওনা থাকলে জানান’, এলাকায় ছেলের মাইকিং

আপডেটের সময়: ০৮:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে অসুস্থ বাবার ঋণ পরিশোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এক ব্যক্তি। তাঁর বাবার কাছে কারও পাওনা টাকা থাকলে যোগাযোগ করার আহ্বান জানিয়ে উপজেলা শহর ও আশপাশের এলাকায় অটোরিকশায় মাইকিং করেছেন। তাঁর এই উদ্যোগ স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে।

ওই ব্যক্তির নাম মারুফ হোসেন (৩৮)। তিনি উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা আবুর হোসেন (৯০) একজন বীর মুক্তিযোদ্ধা ও কাপড় ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী।

আরও পড়ুনঃ  বেনজীরকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস ধরে অসুস্থ আবুর হোসেন বাড়িতেই চিকিৎসাধীন। বয়স ও অসুস্থতার কারণে তাঁর ব্যবসাও বন্ধ হয়ে গেছে। এ সময় কিছু দেনা-পাওনাও থেকে যায়। বাবার জীবদ্দশায় সব ঋণ পরিশোধের সিদ্ধান্ত নেন ছেলে মারুফ।

গতকাল শনিবার সকাল থেকে দিনভর উলিপুর উপজেলা শহর, বাজার ও বিভিন্ন এলাকায় অটোরিকশায় মাইকিং করেন মারুফ। মাইকে তিনি বলেন, ‘আমার বাবা আবুর হোসেনের কাছে কারও কোনো পাওনা টাকা থাকলে দয়া করে যোগাযোগ করুন। আমরা বাবার সেই পাওনা পরিশোধ করতে চাই।’

আরও পড়ুনঃ  দিল্লি ঘটনার প্রতিবাদে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

মারুফের এই উদ্যোগ স্থানীয় মানুষের দৃষ্টি কাড়ে। অনেকে রাস্তায় দাঁড়িয়ে মাইকিং শোনেন। ফেসবুকেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে সততা ও পারিবারিক দায়িত্ববোধের বিরল উদাহরণ হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, এখনকার সময়ে বাবার সম্পত্তি নিয়ে বিরোধের ঘটনা বেশি শোনা যায়। সেখানে একজন ছেলে বাবার ঋণ শোধ করতে নিজেই মানুষের কাছে আহ্বান জানাচ্ছে, এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

ধরণীবাড়ী এলাকার ব্যবসায়ী জরীফ উদ্দিন বলেন, অনেক মানুষ এখন নিজের দায় এড়িয়ে চলতে চান। কিন্তু এই ছেলে বাবার সম্মান রক্ষায় যেভাবে এগিয়ে এসেছেন, তা সমাজে ইতিবাচক বার্তা দেবে।

আরও পড়ুনঃ  লেবাননে বিস্ফোরণে ইসরাইলি সেনা নিহত