ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন মুরগি, ডিম ও দুধের দাম আবারও বেড়েছে, কমেছে কাঁচামরিচ; কিছুটা স্বস্তিতে সবজির বাজার ফিফা সভাপতি ইনফান্তিনোকে ঘিরে চাপ বাড়ছে, পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো ‘এক দফা’ আন্দোলনের নেপথ্যের প্রেক্ষাপট নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন রাশেদ খাঁন হরমুজ প্রণালি নিয়ে নতুন অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দা বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: শিশুসহ নিহত ৯, দায় বেপরোয়া গতি ও ওভারটেকিং বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৭, আহত অন্তত ২৩ ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি আন্তোনিও উবালদো রাট্টিন আর নেই

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও উবালদো রাট্টিন আর নেই। শনিবার (১১ জুলাই) ৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আর্জেন্টিনা ফুটবলসহ বিশ্ব ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বোকা জুনিয়র্সের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে পরিচিত রাট্টিন ১৯৬০-এর দশকে ক্লাবটির সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন। তার নেতৃত্বে বোকা জুনিয়র্স ১৯৬২, ১৯৬৪ ও ১৯৬৫ সালে লিগ শিরোপা এবং ১৯৬৯ সালে কোপা আর্জেন্টিনা জয় করে।

আরও পড়ুনঃ  চীন, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে বড় রেল প্রকল্প নিচ্ছে ভারত

বোকা জুনিয়র্সের যুব একাডেমি থেকে উঠে এসে মাত্র ১৯ বছর বয়সে সিনিয়র দলে অভিষেক হয় রাট্টিনের। এরপর টানা ১৫ বছর ক্লাবটির হয়ে খেলেন তিনি। এই সময়ে ৩৮০টির বেশি ম্যাচে অংশ নিয়ে ধারাবাহিকভাবে প্রথম একাদশে ছিলেন, যা তার ফিটনেস ও স্থায়িত্বের অনন্য উদাহরণ।

জাতীয় দলের হয়েও তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। ১৯৫৯ থেকে ১৯৬৯ সালের মধ্যে আর্জেন্টিনার হয়ে ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন এবং ১৯৬২ ও ১৯৬৬ সালের ফিফা বিশ্বকাপে অংশ নেন।

১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জার্মান রেফারি রুডলফ ক্রাইটলাইনের সিদ্ধান্তে মাঠ ছাড়তে বলা হলে রাট্টিন তাৎক্ষণিকভাবে তা মেনে নেননি। প্রায় ১০ মিনিট মাঠে অবস্থান করে তিনি প্রতিবাদ জানান। সে সময় ফুটবলে লাল ও হলুদ কার্ড চালু না থাকায় ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আরও পড়ুনঃ  বর্ষায় রান্নাঘরের এই ভুলগুলো বাড়াতে পারে পেটের অসুখের ঝুঁকি

মাঠ ছাড়ার সময় কর্নার ফ্ল্যাগের ব্রিটিশ পতাকা স্পর্শ করা এবং পরে ভিআইপি লাল কার্পেটে বসে পড়ার দৃশ্য ফুটবল ইতিহাসে অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে আছে। অনেক ফুটবল ইতিহাসবিদের মতে, এই ঘটনার পর ম্যাচ পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখতে কার্ড ব্যবস্থার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে এবং ১৯৭০ সালের বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে লাল ও হলুদ কার্ড চালু করা হয়।

আরও পড়ুনঃ  ইরানে হামলা থেকে সরে এলেন ট্রাম্প? কূটনীতি, যুদ্ধের খরচ ও কৌশলগত হিসাব

‘এল রাতা’ নামে পরিচিত রাট্টিন ছিলেন লড়াকু মানসিকতা, দৃঢ় নেতৃত্ব এবং কৌশলগত বুদ্ধিমত্তার প্রতীক। তার পথ অনুসরণ করে পরবর্তী সময়ে বোকা জুনিয়র্সের রক্ষণাত্মক মিডফিল্ডে সাফল্য অর্জন করেন রুবেন সুয়ে, ব্লাস আরমান্দো জিউন্তা ও মরিসিও সেরনার মতো ফুটবলাররা।

খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেও কাজ করেছেন রাট্টিন। বোকা জুনিয়র্স এবং আর্জেন্টাইন ফুটবলে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি আন্তোনিও উবালদো রাট্টিন আর নেই

আপডেটের সময়: ০৯:৪২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও উবালদো রাট্টিন আর নেই। শনিবার (১১ জুলাই) ৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আর্জেন্টিনা ফুটবলসহ বিশ্ব ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বোকা জুনিয়র্সের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে পরিচিত রাট্টিন ১৯৬০-এর দশকে ক্লাবটির সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন। তার নেতৃত্বে বোকা জুনিয়র্স ১৯৬২, ১৯৬৪ ও ১৯৬৫ সালে লিগ শিরোপা এবং ১৯৬৯ সালে কোপা আর্জেন্টিনা জয় করে।

আরও পড়ুনঃ  বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য

বোকা জুনিয়র্সের যুব একাডেমি থেকে উঠে এসে মাত্র ১৯ বছর বয়সে সিনিয়র দলে অভিষেক হয় রাট্টিনের। এরপর টানা ১৫ বছর ক্লাবটির হয়ে খেলেন তিনি। এই সময়ে ৩৮০টির বেশি ম্যাচে অংশ নিয়ে ধারাবাহিকভাবে প্রথম একাদশে ছিলেন, যা তার ফিটনেস ও স্থায়িত্বের অনন্য উদাহরণ।

জাতীয় দলের হয়েও তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। ১৯৫৯ থেকে ১৯৬৯ সালের মধ্যে আর্জেন্টিনার হয়ে ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন এবং ১৯৬২ ও ১৯৬৬ সালের ফিফা বিশ্বকাপে অংশ নেন।

১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জার্মান রেফারি রুডলফ ক্রাইটলাইনের সিদ্ধান্তে মাঠ ছাড়তে বলা হলে রাট্টিন তাৎক্ষণিকভাবে তা মেনে নেননি। প্রায় ১০ মিনিট মাঠে অবস্থান করে তিনি প্রতিবাদ জানান। সে সময় ফুটবলে লাল ও হলুদ কার্ড চালু না থাকায় ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আরও পড়ুনঃ  ভক্তের ক্যামেরায় ভাইরাল শাহরুখ, ‘কিং’ সিনেমার নতুন লুক নিয়ে জল্পনা