ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বাস্থ্যশিল্পে আঞ্চলিক বিনিয়োগ ও গবেষণায় যৌথ উদ্যোগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর পণ্যে ১০০ শতাংশ শুল্কের বিল পাস যুক্তরাষ্ট্রে এনআইডি জটিলতায় আটকে থাকা শিক্ষকদের বেতন-বোনাস পরিশোধের সুযোগ ১৭ সেপ্টেম্বরের ডলার, ইউরো-পাউন্ডসহ বিভিন্ন মুদ্রার বিনিময় হার রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিংকে ৭-২ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা জাতিসংঘ অধিবেশনে মাহমুদ আব্বাসের ভিসা আবারও প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির মামলায় ইসরায়েলি নাগরিকের সাড়ে ১৩ বছরের সাজা যুক্তরাষ্ট্রের সঙ্গে আস্থার সংকটের কথা জানালেন ইরানের নিরাপত্তা প্রধান পাবনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মায়ের, অক্ষত রইল কোলে থাকা শিশু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আর্জেন্টিনার জয়ের উল্লাসে মর্মান্তিক মৃত্যু, ভিডিও ধারণ করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৪৭ সময় দেখুন

আর্জেন্টিনার বিশ্বকাপ সেমিফাইনালে জয় উদ্‌যাপনের মুহূর্ত ভিডিও করতে গিয়ে নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দীপ্ত চৌধুরী (২৪) নামে এক কলেজশিক্ষার্থী।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরীর ছেলে। তিনি নেত্রকোণা সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুনঃ  ফোনের কয়েকটি অস্বাভাবিক আচরণেই মিলতে পারে স্পাইওয়্যারের সংকেত

উল্লাসের মুহূর্ত ধারণ করতে গিয়েই দুর্ঘটনা

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যান দীপ্ত। আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের আনন্দ-উল্লাসের দৃশ্য ধারণ করতে তিনি একটি দুইতলা ভবনের ছাদে ওঠেন।

ভিডিও ধারণের সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ছিটকে ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  মোদির নৈশভোজে গেলেন না শি জিনপিং

হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

নেত্রকোণা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ছাদ থেকে পড়ে গুরুতর আঘাত পান দীপ্ত। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

আরও পড়ুনঃ  হুতিদের অস্ত্র তৈরির প্রকল্পে ‘ক্লড’ ব্যবহারের দাবি অ্যানথ্রোপিকের

আর্জেন্টিনার জয়ের আনন্দ উদ্‌যাপন করতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার, বন্ধু ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে উঁচু ভবন বা বিদ্যুতের তারের কাছাকাছি অবস্থান না করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বাস্থ্যশিল্পে আঞ্চলিক বিনিয়োগ ও গবেষণায় যৌথ উদ্যোগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আর্জেন্টিনার জয়ের উল্লাসে মর্মান্তিক মৃত্যু, ভিডিও ধারণ করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

আপডেটের সময়: ১২:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ সেমিফাইনালে জয় উদ্‌যাপনের মুহূর্ত ভিডিও করতে গিয়ে নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দীপ্ত চৌধুরী (২৪) নামে এক কলেজশিক্ষার্থী।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরীর ছেলে। তিনি নেত্রকোণা সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুনঃ  ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

উল্লাসের মুহূর্ত ধারণ করতে গিয়েই দুর্ঘটনা

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যান দীপ্ত। আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের আনন্দ-উল্লাসের দৃশ্য ধারণ করতে তিনি একটি দুইতলা ভবনের ছাদে ওঠেন।

ভিডিও ধারণের সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ছিটকে ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  রাশেদ খাঁনকে আটকের পর নির্যাতনের অভিযোগ, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত

হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

নেত্রকোণা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ছাদ থেকে পড়ে গুরুতর আঘাত পান দীপ্ত। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

আরও পড়ুনঃ  ইউনিভার্সালের ইতিহাসে সর্বোচ্চ আয়, রেকর্ড গড়ল নোলানের ‘দ্য ওডিসি’