ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আলজেরিয়ায় শিশু কল্যাণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলের মোহাম্মাদিয়া এলাকায় একটি রাষ্ট্রীয় শিশু কল্যাণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’ নামের আবাসিক প্রতিষ্ঠানটিতে আগুনের সূত্রপাত হয়। প্রতিষ্ঠানটি এতিম, পরিত্যক্ত এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আশ্রয়, চিকিৎসা ও সামাজিক সহায়তা দিয়ে থাকে।

আরও পড়ুনঃ  রিয়াজ-ফেরদৌসসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন

দেশটির সিভিল প্রোটেকশন সংস্থা জানায়, আগুন লাগার পর ঘন ধোঁয়ার মধ্যেও উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে নিরাপদে বের করে আনেন। আহতদের মধ্যে ১০ জনকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত দুজন এবং মানসিকভাবে আঘাতপ্রাপ্ত সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাঁচজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উদ্ধার অভিযানের নানা দৃশ্য দেখা গেছে। সিভিল প্রোটেকশনের প্রকাশিত ছবিতেও ধোঁয়ায় আচ্ছন্ন করিডোরে উদ্ধারকর্মীদের আগুন নিয়ন্ত্রণ এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা করতে দেখা যায়।

এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তিব্বুন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রধানমন্ত্রী সিফি ঘিরিব আহতদের চিকিৎসার খোঁজ নিতে মুস্তফা পাশা ইউনিভার্সিটি হাসপাতালে পরিদর্শন করেছেন।

আরও পড়ুনঃ  প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

ফায়ার সার্ভিস জানিয়েছে, তল্লাশি অভিযান শেষ হয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে নিরাপত্তা ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

আলজেরিয়ায় শিশু কল্যাণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

আপডেটের সময়: ০৮:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলের মোহাম্মাদিয়া এলাকায় একটি রাষ্ট্রীয় শিশু কল্যাণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’ নামের আবাসিক প্রতিষ্ঠানটিতে আগুনের সূত্রপাত হয়। প্রতিষ্ঠানটি এতিম, পরিত্যক্ত এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আশ্রয়, চিকিৎসা ও সামাজিক সহায়তা দিয়ে থাকে।

আরও পড়ুনঃ  রিয়াজ-ফেরদৌসসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন

দেশটির সিভিল প্রোটেকশন সংস্থা জানায়, আগুন লাগার পর ঘন ধোঁয়ার মধ্যেও উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে নিরাপদে বের করে আনেন। আহতদের মধ্যে ১০ জনকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত দুজন এবং মানসিকভাবে আঘাতপ্রাপ্ত সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাঁচজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  সরকারের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত ককরোচ জনতা পার্টির

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উদ্ধার অভিযানের নানা দৃশ্য দেখা গেছে। সিভিল প্রোটেকশনের প্রকাশিত ছবিতেও ধোঁয়ায় আচ্ছন্ন করিডোরে উদ্ধারকর্মীদের আগুন নিয়ন্ত্রণ এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা করতে দেখা যায়।

এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তিব্বুন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রধানমন্ত্রী সিফি ঘিরিব আহতদের চিকিৎসার খোঁজ নিতে মুস্তফা পাশা ইউনিভার্সিটি হাসপাতালে পরিদর্শন করেছেন।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা, ফোনে কথা বললেন কাতার ও আমিরাতের শীর্ষ নেতারা