ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলা: কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৮ সময় দেখুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) অনুষ্ঠিত আলিম পরীক্ষার বিজ্ঞান বিভাগের রসায়ন প্রথম পত্র পরীক্ষায় এ অনিয়মের ঘটনা ঘটে।

বরখাস্ত হওয়া কেন্দ্র সচিব মাওলানা মো. আলতাফ হোসাইন ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এবং আলিম পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া ট্যাগ অফিসার সাইফুর রহমান মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত

জানা গেছে, পরীক্ষায় নাগেশ্বরী কামিল মাদ্রাসার এক অনিয়মিত পরীক্ষার্থী জাকিরুল ইসলামকে ভুলবশত নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পরীক্ষা চলার পর কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি শনাক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ।

পরে পাশের উপজেলা থেকে অনিয়মিত পরীক্ষার্থীর জন্য নির্ধারিত প্রশ্নপত্র এনে অতিরিক্ত সময় দিয়ে তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুনঃ  শিক্ষিকার ভাইরাল রিলস ঘিরে তদন্তের সিদ্ধান্ত, কী বলছে শিক্ষা প্রশাসন?

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সিনিয়র শিক্ষক মাওলানা মো. মাহবুবুল আলমকে নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাওলানা মো. আলতাফ হোসাইন দাবি করেন, অনিয়মিত ওই পরীক্ষার্থীর প্রশ্নপত্র তাদের কেন্দ্রে পাঠানো হয়নি। তার ভাষ্য, পরীক্ষার্থীর প্রশ্নপত্র নাগেশ্বরী কামিল মাদ্রাসা কেন্দ্রে ছিল। কেন্দ্র পরিবর্তনের পরও সেখান থেকে প্রশ্নপত্র পাঠানো হয়নি। উল্লেখ্য, বর্তমানে নাগেশ্বরী কামিল মাদ্রাসার পরীক্ষার্থীরা ভূরুঙ্গামারী কেন্দ্রে এবং ভূরুঙ্গামারীর পরীক্ষার্থীরা নাগেশ্বরী কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

আরও পড়ুনঃ  আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ জানান, পরে সঠিক প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। তবে দায়িত্বে অবহেলার বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলা: কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

আপডেটের সময়: ০২:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) অনুষ্ঠিত আলিম পরীক্ষার বিজ্ঞান বিভাগের রসায়ন প্রথম পত্র পরীক্ষায় এ অনিয়মের ঘটনা ঘটে।

বরখাস্ত হওয়া কেন্দ্র সচিব মাওলানা মো. আলতাফ হোসাইন ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এবং আলিম পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া ট্যাগ অফিসার সাইফুর রহমান মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার।

আরও পড়ুনঃ  শিক্ষিকার ভাইরাল রিলস ঘিরে তদন্তের সিদ্ধান্ত, কী বলছে শিক্ষা প্রশাসন?

জানা গেছে, পরীক্ষায় নাগেশ্বরী কামিল মাদ্রাসার এক অনিয়মিত পরীক্ষার্থী জাকিরুল ইসলামকে ভুলবশত নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পরীক্ষা চলার পর কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি শনাক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ।

পরে পাশের উপজেলা থেকে অনিয়মিত পরীক্ষার্থীর জন্য নির্ধারিত প্রশ্নপত্র এনে অতিরিক্ত সময় দিয়ে তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুনঃ  আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সিনিয়র শিক্ষক মাওলানা মো. মাহবুবুল আলমকে নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাওলানা মো. আলতাফ হোসাইন দাবি করেন, অনিয়মিত ওই পরীক্ষার্থীর প্রশ্নপত্র তাদের কেন্দ্রে পাঠানো হয়নি। তার ভাষ্য, পরীক্ষার্থীর প্রশ্নপত্র নাগেশ্বরী কামিল মাদ্রাসা কেন্দ্রে ছিল। কেন্দ্র পরিবর্তনের পরও সেখান থেকে প্রশ্নপত্র পাঠানো হয়নি। উল্লেখ্য, বর্তমানে নাগেশ্বরী কামিল মাদ্রাসার পরীক্ষার্থীরা ভূরুঙ্গামারী কেন্দ্রে এবং ভূরুঙ্গামারীর পরীক্ষার্থীরা নাগেশ্বরী কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে পুকুরপাড়ের ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন ৮০ বছরের বিমলা রাণী