ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আসামি ধরতে গিয়ে বিপাকে পুলিশ, হাতীবান্ধায় আহত ২ সদস্য

লালমনিরহাটের হাতীবান্ধায় চুরি মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামিপক্ষের লোকজনের সঙ্গে ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) আলন চন্দ্র বর্মন ও সুজন চন্দ্র। পরে তারা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

আরও পড়ুনঃ  নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ৬৯১; নিখোঁজ ৩ হাজারের বেশি

মামলার বাদী জাকিরুলের অভিযোগ, তার দুটি ছাগল চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজে ফিরোজ নামে এক ব্যক্তিকে ছাগল দুটি নিয়ে যেতে দেখা যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ।

আরও পড়ুনঃ  ফ্যামেলি কার্ডে রাজনীতির ঠাঁই নেই, সুবিধা পাচ্ছেন প্রকৃত হকদাররা: আমির খসরু

অভিযোগ রয়েছে, পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করতে গেলে আসামিপক্ষের কয়েকজন ব্যক্তি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ সদস্যদের মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় এসআই আলন চন্দ্র বর্মন ও সুজন চন্দ্র পড়ে গিয়ে আহত হন।

আরও পড়ুনঃ  আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশের ক্যাম্প শুরু, পারিবারিক কারণে দেরিতে যোগ দেবেন মিতুল

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, ধস্তাধস্তির সময় পড়ে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে চুরি মামলার আসামি ফিরোজকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ফিরোজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘জুলাই সনদ চাইবেন, আবার বাস্তবায়নে সহযোগিতা করবেন না, দুইটা বিপরীতমুখী’

আসামি ধরতে গিয়ে বিপাকে পুলিশ, হাতীবান্ধায় আহত ২ সদস্য

আপডেটের সময়: ১২:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় চুরি মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামিপক্ষের লোকজনের সঙ্গে ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) আলন চন্দ্র বর্মন ও সুজন চন্দ্র। পরে তারা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

আরও পড়ুনঃ  নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ৬৯১; নিখোঁজ ৩ হাজারের বেশি

মামলার বাদী জাকিরুলের অভিযোগ, তার দুটি ছাগল চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজে ফিরোজ নামে এক ব্যক্তিকে ছাগল দুটি নিয়ে যেতে দেখা যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ।

আরও পড়ুনঃ  এনবিআরে প্রশাসনিক রদবদল, বদলি ৩৬ অতিরিক্ত কর কমিশনার

অভিযোগ রয়েছে, পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করতে গেলে আসামিপক্ষের কয়েকজন ব্যক্তি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ সদস্যদের মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় এসআই আলন চন্দ্র বর্মন ও সুজন চন্দ্র পড়ে গিয়ে আহত হন।

আরও পড়ুনঃ  এই ৪ ভুল নীরবে জীবনের বরকত কেড়ে নেয়