প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, আন্দোলনের সময় আসিফ-আখতারদের মেস ভাড়া পরিশোধের জন্য তিনি মানুষের কাছ থেকে ১–২ হাজার টাকা করে সংগ্রহ করতেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমানে এনসিপির নেতারা তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন।
শনিবার (১ আগস্ট) প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) অডিটরিয়ামে ‘স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র পুনর্গঠন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে আসিফ সাহেবরা যে মেসে থাকতেন, সেই মেসের ভাড়াও আমিই অনেকের কাছ থেকে ১–২ হাজার টাকা করে সংগ্রহ করে দিতাম। তখন এই টাকারও অনেক মূল্য ছিল। মানুষের কাছ থেকে টাকা তুলে আসিফ-আখতারদের মেস ভাড়া পরিশোধ করতাম।’
তিনি আরও বলেন, ‘আমি নিজের টাকা দিইনি, কারণ আমার সেই সক্ষমতা ছিল না। জনগণের কাছ থেকে সহযোগিতা নিয়ে মেস ভাড়া, ভর্তি ফি ও অন্যান্য প্রয়োজনীয় খরচের ব্যবস্থা করতাম।’
এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘আজ তারা (এনসিপির নেতারা) বলছেন, আমি নাকি প্রতি মাসে নাহিদের বাসা থেকে টাকা আনতাম।’
প্রতিবেদকের নাম 




















