ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন কৃষিমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২০ সময় দেখুন

আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, পারস্পরিক স্বার্থ ও কল্যাণকে সামনে রেখে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ।

সোমবার রাতে রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আসিয়ানের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত আসিয়ান সদস্যরাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সমন্বয়ে গঠিত আসিয়ান ঢাকা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইতিহাস ও বাণিজ্যের বন্ধন

কৃষিমন্ত্রী বলেন, ইতিহাস, সংস্কৃতি, পারস্পরিক আস্থা, স্থল ও সমুদ্রপথের যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ ও আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের বন্ধন আরও দৃঢ় হয়েছে।

আরও পড়ুনঃ  বাড়ির পেছনে ১১ প্যাকেট, গৃহবধূ হত্যার ঘটনায় ভাড়াটিয়া আটক

এসব বিদ্যমান যোগাযোগ ভবিষ্যতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আসিয়ানের ১১টি সদস্যরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে মালয়েশিয়া সফর বাংলাদেশ ও আসিয়ানভুক্ত দেশগুলোর সম্পর্ককে আরও এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় জোট

সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চায় বাংলাদেশ

বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য আবেদন করেছে জানিয়ে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, তার মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১০ লাখ মার্কিন ডলার বাজেটের ‘বাংলাদেশ-আসিয়ান কো-অপারেশন প্রজেক্ট অন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার’ বাস্তবায়ন করা হচ্ছে। এর পাশাপাশি পর্যটন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং সংস্কৃতিসহ আরও কয়েকটি খাতে সহযোগিতা প্রকল্প নিয়ে কাজ চলছে।

বাংলাদেশকে সেক্টরাল ডায়ালগ পার্টনারের মর্যাদা পেতে আসিয়ান মিশনপ্রধানদের সহযোগিতা কামনা করেন তিনি। তার মতে, আনুষ্ঠানিকভাবে আসিয়ান পরিবারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারলে দুই পক্ষের সম্পর্ক আরও অর্থবহ ও বহুমাত্রিক হবে।

আরও পড়ুনঃ  সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান

অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার

অনুষ্ঠানে আসিয়ান ঢাকা কমিটির চেয়ার ও বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান, ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেটসহ আসিয়ানভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এ ছাড়া সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজনে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য ‘ব্ল্যাক বেঙ্গল গোট’ এবং কালোজিরা চালের বিরিয়ানি পরিবেশন করা হয়। এর মধ্য দিয়ে দেশের কৃষি, প্রাণিসম্পদ, খাদ্যসংস্কৃতি ও ঐতিহ্য অনুষ্ঠানে অংশ নেওয়া বিদেশি অতিথিদের সামনে তুলে ধরা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন কৃষিমন্ত্রী

আপডেটের সময়: ০৭:৪০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, পারস্পরিক স্বার্থ ও কল্যাণকে সামনে রেখে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ।

সোমবার রাতে রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আসিয়ানের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত আসিয়ান সদস্যরাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সমন্বয়ে গঠিত আসিয়ান ঢাকা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইতিহাস ও বাণিজ্যের বন্ধন

কৃষিমন্ত্রী বলেন, ইতিহাস, সংস্কৃতি, পারস্পরিক আস্থা, স্থল ও সমুদ্রপথের যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ ও আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের বন্ধন আরও দৃঢ় হয়েছে।

আরও পড়ুনঃ  ১৮ বছরে নির্যাতিতদের বীরের মর্যাদা ও ভাতা দেওয়ার উদ্যোগ

এসব বিদ্যমান যোগাযোগ ভবিষ্যতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আসিয়ানের ১১টি সদস্যরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে মালয়েশিয়া সফর বাংলাদেশ ও আসিয়ানভুক্ত দেশগুলোর সম্পর্ককে আরও এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে মার্কিন সিনেটে যুদ্ধ বন্ধের প্রস্তাব