ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিল্লিতে ডা. জাহেদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব প্রিয় দলের জার্সি পরে খেলা দেখায় কেন বাড়ে আবেগ? লিবিয়া হয়ে অবৈধ প্রবেশে কড়াকড়ি, সতর্ক করল ইতালি দূতাবাস গাইবান্ধার হত্যা মামলার প্রধান আসামি রংপুরে গ্রেফতার জানুন বাস্তব টিভি আয়ু ও নষ্ট হওয়ার কারণ মন্ত্রীর কাছে টাকা নিয়ে ঘুরেছি—এ দাবি সত্য নয়: আদ-দ্বীন ফাউন্ডেশনের মহিউদ্দিন ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে যুক্তরাজ্য সাংবাদিকদের দেশের উন্নয়নে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাঁড়িভাঙ্গা আমের বাজারজাত বিচার বিভাগীয় পৃথক সচিবালয় রায় নিয়ে আপিল শুনানির প্রস্তুতি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইংলিশ চ্যানেলে রুশ ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকার আটক করলো যুক্তরাজ্য

  • arif
  • আপডেটের সময়: ০৯:২৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১২ সময় দেখুন

ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় সন্দেহভাজন রাশিয়ান ‘শ্যাডো ফ্লিট’ এর একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ তথ্য জানান। খবর আল-জাজিরার।

স্টারমার বলেন, এই সফল অভিযান রাশিয়ার জন্য আরও একটি বড় ধাক্কা। একই সঙ্গে এটি স্পষ্ট বার্তা দিয়েছে যে, যারা ইউক্রেনে পুতিনের যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে, তাদের কোনোভাবেই আড়ালে থাকতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জাহাজটির নাম ‘স্মির্টোস’। ক্যামেরুনের পতাকাবাহী ট্যাংকারটিতে রয়্যাল মেরিন কমান্ডো ও ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা অভিযান চালান। এ অভিযানে তাদের সহায়তা করে চিনুক হেলিকপ্টার, অন্যান্য সামরিক বিমান, একটি যুদ্ধজাহাজ ও একটি মাইন অপসারণকারী জাহাজ।

তারা আরও জানায়, প্রায় ৬ ঘণ্টাব্যাপী অভিযান শেষে জাহাজটিকে সাময়িকভাবে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের একটি নোঙরস্থলে নিয়ে যাওয়া হবে। পরিবেশগত বা নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি রয়েছে কি না, তা পর্যবেক্ষণে রাখা হবে।

আরও পড়ুনঃ  ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন পে-স্কেল

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, রাশিয়া নিষেধাজ্ঞা এড়াতে পুরোনো ও বিভিন্ন দেশের পতাকা ব্যবহার করা শত শত জাহাজের একটি ‘শ্যাডো ফ্লিট’ ব্যবহার করছে। এর আগে, ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ সমর্থনে আরও কয়েকটি সন্দেহভাজন ট্যাংকার আটক করা হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে এই ধরনের অভিযান বাড়িয়েছে পশ্চিমা দেশগুলো।

আরও পড়ুনঃ  বড় পতন এড়াল পুঁজিবাজার, সিএসইতে সূচক হ্রাস

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ৫০০টির বেশি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এসব পদক্ষেপ রাশিয়ার জ্বালানি আয়ে প্রভাব ফেলছে।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব জাহাজ আটকের ঘটনাকে দস্যুতা বলে মন্তব্য করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দিল্লিতে ডা. জাহেদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ইংলিশ চ্যানেলে রুশ ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকার আটক করলো যুক্তরাজ্য

আপডেটের সময়: ০৯:২৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় সন্দেহভাজন রাশিয়ান ‘শ্যাডো ফ্লিট’ এর একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ তথ্য জানান। খবর আল-জাজিরার।

স্টারমার বলেন, এই সফল অভিযান রাশিয়ার জন্য আরও একটি বড় ধাক্কা। একই সঙ্গে এটি স্পষ্ট বার্তা দিয়েছে যে, যারা ইউক্রেনে পুতিনের যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে, তাদের কোনোভাবেই আড়ালে থাকতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জাহাজটির নাম ‘স্মির্টোস’। ক্যামেরুনের পতাকাবাহী ট্যাংকারটিতে রয়্যাল মেরিন কমান্ডো ও ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা অভিযান চালান। এ অভিযানে তাদের সহায়তা করে চিনুক হেলিকপ্টার, অন্যান্য সামরিক বিমান, একটি যুদ্ধজাহাজ ও একটি মাইন অপসারণকারী জাহাজ।

তারা আরও জানায়, প্রায় ৬ ঘণ্টাব্যাপী অভিযান শেষে জাহাজটিকে সাময়িকভাবে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের একটি নোঙরস্থলে নিয়ে যাওয়া হবে। পরিবেশগত বা নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি রয়েছে কি না, তা পর্যবেক্ষণে রাখা হবে।

আরও পড়ুনঃ  খুলনা-বরিশালের ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, রাশিয়া নিষেধাজ্ঞা এড়াতে পুরোনো ও বিভিন্ন দেশের পতাকা ব্যবহার করা শত শত জাহাজের একটি ‘শ্যাডো ফ্লিট’ ব্যবহার করছে। এর আগে, ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ সমর্থনে আরও কয়েকটি সন্দেহভাজন ট্যাংকার আটক করা হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে এই ধরনের অভিযান বাড়িয়েছে পশ্চিমা দেশগুলো।

আরও পড়ুনঃ  প্রশাসনে একযোগে রদবদল, ৯ যুগ্ম-সচিব বদলি ও ২ জনকে নতুন দায়িত্ব