ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ জুলাই আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের দাবি, ট্রাইব্যুনালে কল রেকর্ড ‘পড়াশোনা না করলে বাড়তি নম্বর দিয়ে সন্তুষ্ট নই’: শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল, ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি বিএনপির মহাসচিব পদে রিজভী এগিয়ে, আলোচনায় আরও কয়েকজন তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ে বরিশালের স্বাদ গুম হওয়া সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইনফান্তিনোকে সরাতে ‘সমন্বিত প্রচেষ্টা’ চলছে: ফিফা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর লক্ষ্যে ‘সমন্বিত ও চলমান প্রচেষ্টা’ চলছে বলে অভিযোগ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ইনফান্তিনোকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে সংস্থাটি।

শনিবার (৮ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে ফিফা জানায়, অনুমান, ইঙ্গিত বা ভিত্তিহীন অভিযোগকে কোনোভাবেই সত্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়। ইনফান্তিনোও তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দৃঢ়ভাবে অস্বীকার করেছেন বলে জানিয়েছে ফিফা।

আরও পড়ুনঃ  নিখোঁজের পরদিন শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত মরদেহ

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে ইনফান্তিনোর বিরুদ্ধে ব্যক্তিগত সম্পর্ক এবং উয়েফায় থাকাকালে সংশ্লিষ্ট এক নারীকে অর্থ দেওয়ার অভিযোগ ওঠে। তবে ফিফার দাবি, এসব অভিযোগ ‘সম্পূর্ণ অসত্য’।

ইনফান্তিনোকে ঘিরে বিরোধের আরেকটি বিষয় ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠনের পাশাপাশি এর ২১ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার কথা ছিল। ব্যাপক সমালোচনার মুখে পরে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়।

আরও পড়ুনঃ  মেসিকে কোপা আমেরিকায় খেলতে কোনো চাপ দেবে না আর্জেন্টিনা

এদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের আস্থা নেই। ফিফার আসর বয়কটের হুমকিও বহাল রেখেছে তারা। নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেসও ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন।

তবে ফিফা বলছে, সদস্য দেশগুলোর ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ইনফান্তিনো দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমর্থন আদায় করতে না পারলে অভিযোগ, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করা উচিত নয়।

ইনফান্তিনোর পক্ষে ইউরোপের বাইরে শক্ত সমর্থনও রয়েছে। মেক্সিকো ফুটবল ফেডারেশন তার পক্ষে অবস্থান নিয়েছে। দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল জানিয়েছে, ফিফার ২১১ সদস্য দেশের ভোট ছাড়া ইনফান্তিনোকে সরানোর যেকোনো উদ্যোগ তারা প্রত্যাখ্যান করবে। আফ্রিকান ফুটবল কনফেডারেশনের ৫৪ সদস্য দেশও তাকে সর্বসম্মতভাবে সমর্থন করছে।

আরও পড়ুনঃ  ইনিংস ব্যবধানে হারের পর সিমন্স বললেন, ‘হতাশাজনক’

ফিফা জানিয়েছে, সমালোচনা ও যাচাই-বাছাইকে তারা স্বাগত জানায়। তবে ভিত্তিহীন অভিযোগ, তথ্য বিকৃতি বা অপপ্রচারের মাধ্যমে সংস্থার অগ্রগতি বাধাগ্রস্ত করার সুযোগ দেওয়া হবে না।

সূত্র: বিবিসি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

ইনফান্তিনোকে সরাতে ‘সমন্বিত প্রচেষ্টা’ চলছে: ফিফা

আপডেটের সময়: ০৮:৫১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর লক্ষ্যে ‘সমন্বিত ও চলমান প্রচেষ্টা’ চলছে বলে অভিযোগ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ইনফান্তিনোকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে সংস্থাটি।

শনিবার (৮ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে ফিফা জানায়, অনুমান, ইঙ্গিত বা ভিত্তিহীন অভিযোগকে কোনোভাবেই সত্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়। ইনফান্তিনোও তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দৃঢ়ভাবে অস্বীকার করেছেন বলে জানিয়েছে ফিফা।

আরও পড়ুনঃ  মেসিকে কোপা আমেরিকায় খেলতে কোনো চাপ দেবে না আর্জেন্টিনা

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে ইনফান্তিনোর বিরুদ্ধে ব্যক্তিগত সম্পর্ক এবং উয়েফায় থাকাকালে সংশ্লিষ্ট এক নারীকে অর্থ দেওয়ার অভিযোগ ওঠে। তবে ফিফার দাবি, এসব অভিযোগ ‘সম্পূর্ণ অসত্য’।

ইনফান্তিনোকে ঘিরে বিরোধের আরেকটি বিষয় ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠনের পাশাপাশি এর ২১ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার কথা ছিল। ব্যাপক সমালোচনার মুখে পরে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়।

আরও পড়ুনঃ  বেতন না পেয়ে ‘জীবন নিয়ে আতঙ্কে’ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ