ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ একাধিক প্রার্থী অস্তিত্বহীন শিশুপার্ক-অডিটোরিয়াম, এডিপির ১২ কোটি টাকা গেল কোথায়? ময়মনসিংহ মেডিকেলে আগুন, ধোঁয়ায় আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু এমআরটি-৫: চলমান মেট্রোরেলের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয়, ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি তিতাসে দেশের সবচেয়ে গভীর গ্যাসকূপ, মিলতে পারে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তিন মাসে ব্যাংক খাতে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭ এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮ দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইন্দোনেশিয়ায় মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৩ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ১০

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের হালমাহেরা দ্বীপে অবস্থিত মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে তিনজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন বিদেশি এবং একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডন জানায়, শুক্রবার ভোরে আগ্নেয়গিরিটি হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু করে। এতে প্রায় ১০ কিলোমিটার উঁচু পর্যন্ত ছাইয়ের বিশাল মেঘ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  সরকারি কেনাকাটায় অনিয়ম ঠেকাতে আসছে একক দরতালিকা

উত্তর হালমাহেরা জেলার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু জানান, ঘটনাস্থল থেকে সাতজন নিরাপদে নিচে নামতে সক্ষম হয়েছেন। তবে বাকি ১০ জনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

এর আগে গত মাসে আগ্নেয়গিরির কার্যক্রম বেড়ে যাওয়ায় ওই এলাকা পর্যটক ও দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, অগ্ন্যুৎপাতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি ভুলে গেছে: জামায়াত আমির

সংস্থাটির মুখপাত্র আবদুল মুহারি বলেন, স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও জাতীয় উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে দুর্গম পাহাড়ি এলাকার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। কিছু অংশে যানবাহন পৌঁছাতে পারলেও অনেক জায়গায় স্ট্রেচারের মাধ্যমে আহত ও মৃতদের সরিয়ে নিতে হচ্ছে।

এদিকে আগ্নেয়গিরি থেকে এখনো গর্জনের শব্দ শোনা যাচ্ছে, যা উদ্ধার কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে।

আরও পড়ুনঃ  এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের

সরকারি ভূতাত্ত্বিক সংস্থার প্রধান লানা সারিয়া জানান, অগ্ন্যুৎপাতের সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আগ্নেয়গিরির চূড়া থেকে প্রায় ১০ কিলোমিটার উঁচুতে ঘন ধোঁয়ার স্তম্ভ তৈরি হয়।

তিনি আরও সতর্ক করে বলেন, আগ্নেয় ছাইয়ের মেঘ উত্তর দিকে ছড়িয়ে পড়ছে। এতে আশপাশের জনবসতি ও তোবেলো শহরে ছাই পড়তে পারে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং পরিবহন ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের

ইন্দোনেশিয়ায় মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৩ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ১০

আপডেটের সময়: ০১:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের হালমাহেরা দ্বীপে অবস্থিত মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে তিনজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন বিদেশি এবং একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডন জানায়, শুক্রবার ভোরে আগ্নেয়গিরিটি হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু করে। এতে প্রায় ১০ কিলোমিটার উঁচু পর্যন্ত ছাইয়ের বিশাল মেঘ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  রুমিন ফারহানার বক্তব্যে আ. লীগের বয়ান দেখছেন আবু হানিফ

উত্তর হালমাহেরা জেলার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু জানান, ঘটনাস্থল থেকে সাতজন নিরাপদে নিচে নামতে সক্ষম হয়েছেন। তবে বাকি ১০ জনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

এর আগে গত মাসে আগ্নেয়গিরির কার্যক্রম বেড়ে যাওয়ায় ওই এলাকা পর্যটক ও দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, অগ্ন্যুৎপাতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  প্রেমের টানে দাকোপে চীনা প্রকৌশলী, বিয়ে বাংলাদেশি তরুণীকে

সংস্থাটির মুখপাত্র আবদুল মুহারি বলেন, স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও জাতীয় উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে দুর্গম পাহাড়ি এলাকার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। কিছু অংশে যানবাহন পৌঁছাতে পারলেও অনেক জায়গায় স্ট্রেচারের মাধ্যমে আহত ও মৃতদের সরিয়ে নিতে হচ্ছে।

এদিকে আগ্নেয়গিরি থেকে এখনো গর্জনের শব্দ শোনা যাচ্ছে, যা উদ্ধার কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে।

আরও পড়ুনঃ  কেন্দ্র থেকে তৃণমূল—বড় সাংগঠনিক পুনর্গঠনের পথে বিএনপি