ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলা: জজ আদালতেও ডনের জামিন প্রত্যাখ্যান এনসিপির কর্মকাণ্ড নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা, জামায়াত-শিবির নিয়েও তুললেন প্রশ্ন ডামুড্যায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, ঢালাই ভেঙে বেরিয়ে পড়েছে রড ‘প্রেস কনফারেন্সের’ সেই ঘর এখন ইতিহাসের পাঠশালা: ফারুকী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন তারিখ হতে পারে শিগগিরই নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন, সার কার্যক্রম তদারকিতে কমিটির নেতৃত্বে দেশজুড়ে ১৬ স্থানে দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছিলেন ১২ জেলে, উদ্ধার করল কোস্টগার্ড মহানবীর আগমন বিশ্বমানবতার জন্য রহমতের বার্তা: রিজভী সংস্কার প্রক্রিয়ায় ইউএনডিপির পূর্ণ সহযোগিতার আশ্বাস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইমাম-খাদেমের নাম বাদ দিয়ে ভাতার তালিকায় নিজেদের নাম, অব্যাহতি দুই জামায়াত নেতার

যশোরের কেশবপুরে মসজিদের ইমাম ও খাদেমের নাম বাদ দিয়ে সরকারি সম্মানী ভাতার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগে দুই জামায়াত নেতাকে দলীয় পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাতে কেশবপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদের বৈঠকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সাঈদুর রহমান সাঈদ।

অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মোতালেব মোল্লা।

আরও পড়ুনঃ  মধ্যরাতে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

দলীয় সূত্রে জানা যায়, পাঁজিয়া ইউনিয়নের গোভাঙ্গা বাইতুন নূর জামে মসজিদের ইমাম হিসেবে মাওলানা আব্দুর রহমান এবং খাদেম হিসেবে আব্দুর রাজ্জাক দায়িত্ব পালন করে আসছেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা দেওয়ার জন্য তালিকা তৈরির সময় তাদের নাম বাদ দেওয়ার অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, প্রকৃত ইমামের পরিবর্তে মসজিদ কমিটির ক্যাশিয়ার ও জামায়াত নেতা তাজবীর রহমানের নাম এবং খাদেমের জায়গায় ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মোতালেব মোল্লার নাম তালিকায় অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় মুসল্লিরা স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোকতার আলীর কাছে লিখিত অভিযোগ করেন। পরে তিনি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইউনিয়ন জামায়াত নেতাদের নির্দেশ দেন।

এরপর গোভাঙ্গা বাইতুন নূর জামে মসজিদের নামই ওই তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরিবর্তে পাশের পূর্বপাড়া জামে মসজিদের ইমাম, খাদেম ও মুয়াজ্জিনের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের হার কমেছে, তবুও আক্রান্ত ২০ হাজারের বেশি

কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির সাঈদুর রহমান সাঈদ বলেন, ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে অব্যাহতি পাওয়া দুই নেতা জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক কার্যক্রম বা দায়িত্বে যুক্ত থাকতে পারবেন না বলেও সিদ্ধান্ত হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সালমান শাহ হত্যা মামলা: জজ আদালতেও ডনের জামিন প্রত্যাখ্যান

ইমাম-খাদেমের নাম বাদ দিয়ে ভাতার তালিকায় নিজেদের নাম, অব্যাহতি দুই জামায়াত নেতার

আপডেটের সময়: ০৮:৩৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

যশোরের কেশবপুরে মসজিদের ইমাম ও খাদেমের নাম বাদ দিয়ে সরকারি সম্মানী ভাতার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগে দুই জামায়াত নেতাকে দলীয় পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাতে কেশবপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদের বৈঠকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সাঈদুর রহমান সাঈদ।

অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মোতালেব মোল্লা।

আরও পড়ুনঃ  মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের হার কমেছে, তবুও আক্রান্ত ২০ হাজারের বেশি

দলীয় সূত্রে জানা যায়, পাঁজিয়া ইউনিয়নের গোভাঙ্গা বাইতুন নূর জামে মসজিদের ইমাম হিসেবে মাওলানা আব্দুর রহমান এবং খাদেম হিসেবে আব্দুর রাজ্জাক দায়িত্ব পালন করে আসছেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা দেওয়ার জন্য তালিকা তৈরির সময় তাদের নাম বাদ দেওয়ার অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, প্রকৃত ইমামের পরিবর্তে মসজিদ কমিটির ক্যাশিয়ার ও জামায়াত নেতা তাজবীর রহমানের নাম এবং খাদেমের জায়গায় ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মোতালেব মোল্লার নাম তালিকায় অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  আইনি খরচ জোগাতে ফের মাদক ব্যবসায়, ১৪৭ ইয়াবাসহ ‘টোয়েন্টি জসিম’ গ্রেপ্তার

বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় মুসল্লিরা স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোকতার আলীর কাছে লিখিত অভিযোগ করেন। পরে তিনি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইউনিয়ন জামায়াত নেতাদের নির্দেশ দেন।

এরপর গোভাঙ্গা বাইতুন নূর জামে মসজিদের নামই ওই তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরিবর্তে পাশের পূর্বপাড়া জামে মসজিদের ইমাম, খাদেম ও মুয়াজ্জিনের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  কলকাতা হোটেলে অগ্নিকাণ্ড: দেশে ফিরল সাতক্ষীরার সাজুর মরদেহ