ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার অশোভন আচরণের অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান খারগ দ্বীপে আবারও ট্যাংকারে অপরিশোধিত তেল তুলছে ইরান ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিস্তির টাকা নিয়ে বিরোধ, শ্রীপুরে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী হরমুজ ঘিরে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের, ইরানের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ পশ্চিম তীরে সেটেলার সহিংসতা বাড়ছে, ইসরায়েলি রাষ্ট্রের মদদের অভিযোগ অ্যামনেস্টির আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইয়াবাসহ গ্রেপ্তারের এক মাস পর কুমিল্লা কারাগারে যুবদলকর্মীর মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৩৪ সময় দেখুন

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মাদক মামলার আসামি ও যুবদলকর্মী শহিদুল্লাহ রাসেল (৪১) মারা গেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান।

শহিদুল্লাহ রাসেল কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আটিটি গ্রামের আবুল হাসেমের ছেলে এবং ওই ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

আরও পড়ুনঃ  জিৎকে দলে নিতে চায় বিজেপি, প্রস্তাবের বিষয়ে যা বললেন অভিনেতা

পুলিশ ও কারা সূত্রে জানা যায়, গত ১০ মে লালমাই উপজেলার শাসনপাড়া এলাকা থেকে ১০২ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের নির্দেশে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ জানায়, ১৯ মে কারা হাসপাতালের চিকিৎসক তাকে কাশিসহ নিউমোনিয়াজনিত রোগের চিকিৎসা দেন। পরে ১৫ জুন আবারও অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হয়। পরদিন আদালতে হাজিরার জন্য তাকে নেওয়া হলে আরও অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুনঃ  নতুন পে স্কেল নিয়ে সরকারের বড় উদ্যোগ, গঠন করা হলো উচ্চপর্যায়ের কমিটি

পরবর্তীতে বুধবার তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

আরও পড়ুনঃ  সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩০

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে নিহতের স্ত্রী হালিমা আক্তার অভিযোগ করে বলেন, তার স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। একই দাবি করেন স্থানীয় বিএনপি নেতারাও। তবে পুলিশ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩

ইয়াবাসহ গ্রেপ্তারের এক মাস পর কুমিল্লা কারাগারে যুবদলকর্মীর মৃত্যু

আপডেটের সময়: ০৯:১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মাদক মামলার আসামি ও যুবদলকর্মী শহিদুল্লাহ রাসেল (৪১) মারা গেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান।

শহিদুল্লাহ রাসেল কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আটিটি গ্রামের আবুল হাসেমের ছেলে এবং ওই ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

আরও পড়ুনঃ  গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পুলিশ ও কারা সূত্রে জানা যায়, গত ১০ মে লালমাই উপজেলার শাসনপাড়া এলাকা থেকে ১০২ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের নির্দেশে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ জানায়, ১৯ মে কারা হাসপাতালের চিকিৎসক তাকে কাশিসহ নিউমোনিয়াজনিত রোগের চিকিৎসা দেন। পরে ১৫ জুন আবারও অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হয়। পরদিন আদালতে হাজিরার জন্য তাকে নেওয়া হলে আরও অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুনঃ  শূন্য পাসের কারণ খুঁজছে সরকার, বাতিল হতে পারে এমপিও

পরবর্তীতে বুধবার তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৭৫৬