ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস ট্রাম্পের ভাষণ শুনে জাতিসংঘে বদলে দেয়া হয় ইরানি প্রেসিডেন্টের বক্তব্য পাঁচ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে: মুশতাক ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন অ্যাটর্নি জেনারেল কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয় : ইউজিসি সদস্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানি এয়ারলাইনসকে সেবা দিলে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ সময় দেখুন

আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে বিশ্বের বিভিন্ন দেশে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইরানি বিমানকে সেবা দেওয়া অব্যাহত রাখলে বিদেশি বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী ও টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন।

বেসেন্ট বলেন, কোনো ইরানি বিমান বিদেশি বিমানবন্দরে অবতরণ করলে তাকে জ্বালানি, ল্যান্ডিং সেবা কিংবা টিকিট বিক্রির সুবিধা দেওয়া যাবে না। এসব সেবা অব্যাহত রাখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুনঃ  ডিজেলের দাম বেড়েছে, চট্টগ্রাম বন্দরে চুক্তি দর সমন্বয় চান বার্থ অপারেটররা

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের অংশ হিসেবেই এ ঘোষণা দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ইরানের অবশিষ্ট বিমান সংস্থাগুলোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে দেশটির বিমান চলাচল খাতকে সহযোগিতা করার অভিযোগে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান চলাচল খাত নানা সংকটের মধ্যে রয়েছে। নিষেধাজ্ঞার ফলে দেশটির এয়ারলাইনসগুলোর জন্য নতুন উড়োজাহাজ কেনা, প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ সংগ্রহ এবং রক্ষণাবেক্ষণসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রের সর্বশেষ পদক্ষেপ শুধু বিমান চলাচল খাতেই সীমাবদ্ধ থাকছে না। ইরানের সঙ্গে ব্যবসা করা বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও সেকেন্ডারি নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়েছে। জ্বালানি, নৌপরিবহন, প্রযুক্তি, স্বর্ণ ও ডিজিটাল সম্পদসহ বিভিন্ন খাতে এ ধরনের নিষেধাজ্ঞা প্রয়োগের কথা জানিয়েছে ওয়াশিংটন।

এদিকে চীনের সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্কও যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে। আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বৈঠকের আগে বেসেন্ট জানান, ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার বিষয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের দাবি যুবদল সভাপতির

বেসেন্টের দাবি, চীনের আর্থিক কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পিপলস ব্যাংক অব চায়নার গভর্নর প্যান গংশেংসহ দেশটির শীর্ষ কর্মকর্তারাও মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে আলোচনায় যুক্ত রয়েছেন বলে জানান তিনি।

তবে চীন এখন পর্যন্ত এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২

ইরানি এয়ারলাইনসকে সেবা দিলে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

আপডেটের সময়: ০৯:১৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে বিশ্বের বিভিন্ন দেশে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইরানি বিমানকে সেবা দেওয়া অব্যাহত রাখলে বিদেশি বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী ও টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন।

বেসেন্ট বলেন, কোনো ইরানি বিমান বিদেশি বিমানবন্দরে অবতরণ করলে তাকে জ্বালানি, ল্যান্ডিং সেবা কিংবা টিকিট বিক্রির সুবিধা দেওয়া যাবে না। এসব সেবা অব্যাহত রাখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচন শুরু হতে পারে জানুয়ারিতে: ইসি আনোয়ারুল ইসলাম

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের অংশ হিসেবেই এ ঘোষণা দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ইরানের অবশিষ্ট বিমান সংস্থাগুলোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে দেশটির বিমান চলাচল খাতকে সহযোগিতা করার অভিযোগে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান চলাচল খাত নানা সংকটের মধ্যে রয়েছে। নিষেধাজ্ঞার ফলে দেশটির এয়ারলাইনসগুলোর জন্য নতুন উড়োজাহাজ কেনা, প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ সংগ্রহ এবং রক্ষণাবেক্ষণসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরের শতবর্ষী কালীবাড়ি মন্দিরে চুরি, মূর্তি-স্বর্ণালঙ্কার খোয়া গেছে

যুক্তরাষ্ট্রের সর্বশেষ পদক্ষেপ শুধু বিমান চলাচল খাতেই সীমাবদ্ধ থাকছে না। ইরানের সঙ্গে ব্যবসা করা বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও সেকেন্ডারি নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়েছে। জ্বালানি, নৌপরিবহন, প্রযুক্তি, স্বর্ণ ও ডিজিটাল সম্পদসহ বিভিন্ন খাতে এ ধরনের নিষেধাজ্ঞা প্রয়োগের কথা জানিয়েছে ওয়াশিংটন।

এদিকে চীনের সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্কও যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে। আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বৈঠকের আগে বেসেন্ট জানান, ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার বিষয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  জ্বালানির দাম বৃদ্ধির পর বাসভাড়া বাড়ানোর প্রস্তাব