ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম, চাপে সাধারণ ক্রেতারা জেনেভা ক্যাম্পে অভিযান, অস্ত্র ও মাদকসহ চুয়া সেলিম গ্রেপ্তার মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যে প্রত্যাশার কথা বললেন বিরোধীদলীয় নেতা খরার চাপে পানামা খালে কমছে জাহাজ চলাচল, বাড়তে পারে পরিবহন ব্যয় রাজনীতির ময়দান পেরিয়ে বঙ্গভবনে মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট এক সপ্তাহেও বদলায়নি ডলারের দাম, ওঠানামা অন্য মুদ্রায় জুমার পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন মির্জা ফখরুল বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর বঙ্গভবনে আজ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ফতুল্লায় ইজিবাইক গ্যারেজে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেল আশপাশের এলাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ শুরুর ঘোষণা ট্রাম্পের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২০ সময় দেখুন

ইরানের বিরুদ্ধে নতুন করে ‘অর্থনৈতিক যুদ্ধ’ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে কোনো ধরনের সহযোগিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোকে কঠোর অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা জানান।

পোস্টে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এমন একটি ‘কঠোরতম অর্থনৈতিক অভিযান’ শুরু করতে যাচ্ছে, যা এর আগে কোনো দেশের বিরুদ্ধে নেওয়া হয়নি। এই উদ্যোগকে তিনি ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  ব্রাজিলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩

ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, দেশটির বিমানবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং সামরিক কারখানাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাশাপাশি ইরানের মুদ্রার মূল্যও ব্যাপকভাবে কমে গেছে বলে দাবি করেন তিনি।

সহযোগী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি

ইরানকে যেকোনো ধরনের সহযোগিতা করা দেশগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, তেহরানকে সমর্থনকারী দেশগুলোকে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে।

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জের হাসপাতালে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি

তবে কোন কোন দেশের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

ইরানকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকেও পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের ভাষ্য, এই পদক্ষেপগুলোর মাধ্যমে ইরানের পাশাপাশি বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতাকেও বড় ধরনের ধাক্কা দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের দিল্লি সফরের অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার

পারমাণবিক অস্ত্র নিয়ে কঠোর অবস্থান

ট্রাম্প তাঁর পোস্টে আবারও যুক্তরাষ্ট্রের পুরোনো অবস্থান স্পষ্ট করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা নিয়েও নানা বক্তব্য এসেছে। তবে সর্বশেষ ঘোষণায় ট্রাম্প তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম, চাপে সাধারণ ক্রেতারা

ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ শুরুর ঘোষণা ট্রাম্পের

আপডেটের সময়: ০৯:০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

ইরানের বিরুদ্ধে নতুন করে ‘অর্থনৈতিক যুদ্ধ’ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে কোনো ধরনের সহযোগিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোকে কঠোর অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা জানান।

পোস্টে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এমন একটি ‘কঠোরতম অর্থনৈতিক অভিযান’ শুরু করতে যাচ্ছে, যা এর আগে কোনো দেশের বিরুদ্ধে নেওয়া হয়নি। এই উদ্যোগকে তিনি ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  ২৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে আলোচনায় মাজেদুর রহমান, কে এই ব্যাংকার?

ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, দেশটির বিমানবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং সামরিক কারখানাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাশাপাশি ইরানের মুদ্রার মূল্যও ব্যাপকভাবে কমে গেছে বলে দাবি করেন তিনি।

সহযোগী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি

ইরানকে যেকোনো ধরনের সহযোগিতা করা দেশগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, তেহরানকে সমর্থনকারী দেশগুলোকে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে।

আরও পড়ুনঃ  ব্রাজিলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩

তবে কোন কোন দেশের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

ইরানকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকেও পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের ভাষ্য, এই পদক্ষেপগুলোর মাধ্যমে ইরানের পাশাপাশি বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতাকেও বড় ধরনের ধাক্কা দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুনঃ  বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম, চাপে সাধারণ ক্রেতারা