ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
 অধ্যক্ষের স্হায়ী বরখাস্তের দাবি অভিভাবক এবং এলাকাবাসীর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর লেবাননে বিস্ফোরণে ইসরাইলি সেনা নিহত জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, পেছনে ফেললেন মেসিকে নেতানিয়াহুকে সামলানো কঠিন, সবকিছুতে বোমা মারতে চান: ট্রাম্প জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানে ৩ ম্যাচ নিষিদ্ধ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৭ সময় দেখুন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১.১২ শতাংশ কমে ৭৮.৬৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৮ সেন্ট বা ১.২৮ শতাংশ কমে ৭৫.৮১ ডলারে নেমে এসেছে।

আরও পড়ুনঃ  জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বিশ্লেষকদের মতে, চুক্তির ফলে ইরানি তেল আবারও দ্রুত বিশ্ববাজারে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে, ফলে বাজারে বিক্রির চাপ বেড়েছে।

১৪ দফা এই সমঝোতায় আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির পথ খোলা রাখা হয়েছে। এতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে বিএনপি নেতার ‘মাদক সেবনের’ ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়

তবে চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো স্পর্শকাতর বিষয়গুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি ইরানের পুনর্গঠনে বড় অঙ্কের আর্থিক সহায়তার পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে।

আরও পড়ুনঃ  সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ

বিশ্লেষকরা সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ স্বাভাবিক হলে ২০২৭ সালের দিকে বিশ্ববাজারে অতিরিক্ত সরবরাহ পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে বৈশ্বিক অর্থনৈতিক নীতি ও সুদের হার পরিবর্তনও তেলের চাহিদায় প্রভাব ফেলতে পারে।

বাজার পর্যবেক্ষকদের মতে, চুক্তির বাস্তবায়নের গতি ও স্থায়িত্বের ওপরই আগামী দিনে তেলের দামের ওঠানামা নির্ভর করবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

 অধ্যক্ষের স্হায়ী বরখাস্তের দাবি অভিভাবক এবং এলাকাবাসীর

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে

আপডেটের সময়: ১০:০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১.১২ শতাংশ কমে ৭৮.৬৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৮ সেন্ট বা ১.২৮ শতাংশ কমে ৭৫.৮১ ডলারে নেমে এসেছে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে বিএনপি নেতার ‘মাদক সেবনের’ ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়

বিশ্লেষকদের মতে, চুক্তির ফলে ইরানি তেল আবারও দ্রুত বিশ্ববাজারে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে, ফলে বাজারে বিক্রির চাপ বেড়েছে।

১৪ দফা এই সমঝোতায় আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির পথ খোলা রাখা হয়েছে। এতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুনঃ  গণমাধ্যমকে চাটুকারিতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

তবে চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো স্পর্শকাতর বিষয়গুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি ইরানের পুনর্গঠনে বড় অঙ্কের আর্থিক সহায়তার পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে।

আরও পড়ুনঃ  পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে: সেতুমন্ত্রী