
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দীর্ঘদিনের অবহেলার কারণে দেশের শিক্ষা ব্যবস্থার মান কমে গেছে। তার মতে, বর্তমানে বাংলাদেশের এইচএসসি পর্যায়ের শিক্ষাকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির মানের সঙ্গে তুলনা করা হয়, যা অত্যন্ত উদ্বেগজনক।
রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫–২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষা খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সরকার কারিকুলাম, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ ও অবকাঠামো সংস্কারের পরিকল্পনা নিয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অন্তর্ভুক্ত করা হবে। তবে এ উদ্যোগ নিয়ে কিছু মহলের সমালোচনাকে তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন এবং বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করাই সরকারের লক্ষ্য।
প্রতিবেদকের নাম 




















