ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা, আসছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’ চট্টগ্রাম বন্দরে জলদস্যু আতঙ্ক: ১৮ দিনে ৩ জাহাজে হামলা, লুট প্রায় ১০ কোটি টাকার মালামাল ২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে ‘আসিফ-আখতারদের মেস ভাড়া তুলতে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতাম’—রাশেদ খাঁন ‘জুলাই ব্যবসা’ মন্তব্যে নতুন বিতর্ক: যা বললেন এমপি ডা. মাহমুদা মিতু সেউতা অভিবাসন সংকট: জরুরি বৈঠকে বসছে ইইউ, সীমান্ত নিরাপত্তায় জোর গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেপ্তার ১৮ বছরেও মেলেনি ফ্ল্যাট, ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিঃস্ব শতাধিক পরিবার দুপুরের মধ্যেই তিন জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এএফডির সম্মেলন ঘিরে জার্মানিতে হাজারো মানুষের বিক্ষোভ

জার্মানির কট্টর ডানপন্থী রাজনৈতিক দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)-এর বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে পূর্বাঞ্চলীয় শহর এরফুর্টে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার (৪ জুলাই) সম্মেলনস্থলের আশপাশে সড়ক অবরোধ করে দলটির বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।

সম্মেলনে বর্তমান দুই সহ-নেতা অ্যালিস ভাইডেল ও টিনো ক্রুপালাকে পুনর্নির্বাচিত করা হয়। এর মাধ্যমে দলটি জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার বার্তা দেয়।

দুই দিনব্যাপী এ সম্মেলন ঘিরে শ্রমিক ইউনিয়ন, নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন এবং বামপন্থী দলগুলোর ডাকে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। নিরাপত্তা নিশ্চিত করতে জার্মানির বিভিন্ন অঞ্চল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দাঙ্গা পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীরা সম্মেলনকেন্দ্রে যাওয়ার মহাসড়ক ও বিভিন্ন সড়ক অবরোধ করেন।

আরও পড়ুনঃ  প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

পুলিশের তথ্য অনুযায়ী, এরফুর্ট ও আশপাশের এলাকায় আয়োজিত বিক্ষোভে প্রায় ১৫ হাজার মানুষ অংশ নেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রতিদ্বন্দ্বী ছাড়াই পুনর্নির্বাচিত হন অ্যালিস ভাইডেল ও টিনো ক্রুপালা। সাম্প্রতিক জনমত জরিপে তাদের দল চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট সিডিইউ/সিএসইউর চেয়েও এগিয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে এএফডির নেতারা বিক্ষোভকারীদের ‘গণতন্ত্রবিরোধী’ বলে আখ্যা দেন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, মূলধারার রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দেশকে অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছে। আসন্ন আঞ্চলিক নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তারা।

আরও পড়ুনঃ  প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার দাবি জেলেনস্কির

অ্যালিস ভাইডেল বলেন, ‘দেশকে রক্ষার এটিই আমাদের শেষ সুযোগ। জার্মানির অধঃপতনের বিরুদ্ধে, আমাদের দেশ ও পরিচয় রক্ষার লড়াইয়ে আরও বেশি মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছেন।’

সম্মেলনে অভিবাসন ইস্যুতেও দলটির কঠোর অবস্থান তুলে ধরা হয়। অনুষ্ঠান শুরুর আগে এএফডির সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সেন্ড দেম ব্যাক’ শিরোনামের একটি গান প্রচার করা হয়। পাশাপাশি সম্মেলনস্থলে ‘ইউ উইল বি ডিপোর্টেড’ লেখা পোস্টকার্ড বিক্রি করা হয়।

দলটির বিতর্কিত নেতা বিয়র্ন হ্যোকে তার বক্তব্যে জার্মানির সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, একটি শক্তিশালী জার্মানি এমন একটি দেশ, যেখানে মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারে এবং নিরাপত্তাহীনতার শঙ্কায় ভুগতে হয় না।

আরও পড়ুনঃ  তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু প্রধানমন্ত্রীর

আগামী সেপ্টেম্বরে পূর্বাঞ্চলীয় রাজ্য সাকসেন-আনহাল্ট ও মেকলেনবুর্গ-ফোরপমার্নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এএফডির আশা, এ নির্বাচনের ফল জাতীয় রাজনীতিতে তাদের ক্ষমতায় যাওয়ার পথ আরও সুগম করবে।

সাম্প্রতিক এক জনমত জরিপে এএফডির প্রতি সমর্থন ২৯ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন সিডিইউ/সিএসইউ জোটের সমর্থন প্রায় ২২ শতাংশ। সাবেক পূর্ব জার্মানির রাজ্যগুলোতেই এএফডির সমর্থন সবচেয়ে বেশি, যেখানে প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি ভোটারদের অসন্তোষ তুলনামূলকভাবে প্রবল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক

এএফডির সম্মেলন ঘিরে জার্মানিতে হাজারো মানুষের বিক্ষোভ

আপডেটের সময়: ০৮:৩৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

জার্মানির কট্টর ডানপন্থী রাজনৈতিক দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)-এর বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে পূর্বাঞ্চলীয় শহর এরফুর্টে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার (৪ জুলাই) সম্মেলনস্থলের আশপাশে সড়ক অবরোধ করে দলটির বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।

সম্মেলনে বর্তমান দুই সহ-নেতা অ্যালিস ভাইডেল ও টিনো ক্রুপালাকে পুনর্নির্বাচিত করা হয়। এর মাধ্যমে দলটি জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার বার্তা দেয়।

দুই দিনব্যাপী এ সম্মেলন ঘিরে শ্রমিক ইউনিয়ন, নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন এবং বামপন্থী দলগুলোর ডাকে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। নিরাপত্তা নিশ্চিত করতে জার্মানির বিভিন্ন অঞ্চল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দাঙ্গা পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীরা সম্মেলনকেন্দ্রে যাওয়ার মহাসড়ক ও বিভিন্ন সড়ক অবরোধ করেন।

আরও পড়ুনঃ  তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু প্রধানমন্ত্রীর

পুলিশের তথ্য অনুযায়ী, এরফুর্ট ও আশপাশের এলাকায় আয়োজিত বিক্ষোভে প্রায় ১৫ হাজার মানুষ অংশ নেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রতিদ্বন্দ্বী ছাড়াই পুনর্নির্বাচিত হন অ্যালিস ভাইডেল ও টিনো ক্রুপালা। সাম্প্রতিক জনমত জরিপে তাদের দল চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট সিডিইউ/সিএসইউর চেয়েও এগিয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে এএফডির নেতারা বিক্ষোভকারীদের ‘গণতন্ত্রবিরোধী’ বলে আখ্যা দেন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, মূলধারার রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দেশকে অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছে। আসন্ন আঞ্চলিক নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তারা।

আরও পড়ুনঃ  বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস