ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এশিয়ান গেমস উপলক্ষে ৪ দিনের সফরে জাপানে সেনাপ্রধান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এ সফরে তিনি ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আরও পড়ুনঃ  বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন

আইএসপিআর জানিয়েছে, জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

সফরকালে তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টও সরেজমিনে পরিদর্শন করবেন এবং বাংলাদেশের ক্রীড়াবিদদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রত্যক্ষ করবেন।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৫৯ নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ

থাকছে দ্বিপাক্ষিক বৈঠক

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক কার্যক্রমের পাশাপাশি জেনারেল ওয়াকার-উজ-জামান বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নেবেন। সফরে এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে।

আরও পড়ুনঃ  ইয়েমেনে সংঘাত, বাস্তুচ্যুত এক লাখের বেশি: জাতিসংঘ

এসব বৈঠকে ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ পারস্পরিক সহযোগিতা ও সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

চার দিনের সরকারি সফর শেষে সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

এশিয়ান গেমস উপলক্ষে ৪ দিনের সফরে জাপানে সেনাপ্রধান

আপডেটের সময়: ১০:০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এ সফরে তিনি ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আরও পড়ুনঃ  দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন

আইএসপিআর জানিয়েছে, জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

সফরকালে তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টও সরেজমিনে পরিদর্শন করবেন এবং বাংলাদেশের ক্রীড়াবিদদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রত্যক্ষ করবেন।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৫৯ নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ

থাকছে দ্বিপাক্ষিক বৈঠক

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক কার্যক্রমের পাশাপাশি জেনারেল ওয়াকার-উজ-জামান বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নেবেন। সফরে এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে।

আরও পড়ুনঃ  লিফট ছেড়ে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায়, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী

এসব বৈঠকে ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ পারস্পরিক সহযোগিতা ও সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

চার দিনের সরকারি সফর শেষে সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।