ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার তিন জেলায় নতুন ডিসি নিয়োগ জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা থেকে গ্রেপ্তার ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কুচিং কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪ বরগুনায় বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা, অস্ত্র-গুলিসহ আটক ৫ ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে জখম ২৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন ফরিদ, অপেক্ষার অবসান বৃদ্ধ মায়ের পাটগ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৩ সময় দেখুন

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩১৪ জনে দাঁড়িয়েছে। দেশটির ন্যাশনাল ইউনিট ফর ডিসাস্টার রিস্ক ম্যানেজমেন্টের (ইউএনজিআরডি) হিসাব অনুযায়ী, চলতি শতাব্দীতে এটি কলম্বিয়ার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ইউএনজিআরডি জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো এখনো ২৬২ জন নিখোঁজ ব্যক্তির সন্ধান করছে। ভূমিকম্পে আহত হয়েছেন ৪ হাজার ৪৩৭ জন। ধ্বংসস্তূপ থেকে ৩৬৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির ৩২টি বিভাগের মধ্যে ১৫টির ৪৭১টি পৌরসভায় মোট ২ লাখ ৬২ হাজার ১৫৪ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরও পড়ুনঃ  আরও এক বছর জনপ্রশাসনে সিনিয়র সচিব থাকছেন এহছানুল হক

গত ১০ আগস্ট স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল চোকো বিভাগের সান হোসে দেল পালমারের কাছে ভূগর্ভের প্রায় ১১০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল গভীরে হলেও পশ্চিমাঞ্চলের কফি অ্যাক্সিসসহ বিভিন্ন প্রধান শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউএনজিআরডির তথ্যমতে, ভূমিকম্পে অন্তত ৩০ হাজার ৬৬৪টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। আরও ১ লাখ ৩৬ হাজার ৯৪৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যালি ও পেরেইরাসহ বিভিন্ন এলাকায় ৩০২টি ভবন ধসে পড়েছে।

আরও পড়ুনঃ  ইরানের সঙ্গে আলোচনায় বসছে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

এ ছাড়া ৩ হাজার ৪৭০টি স্কুল, ৪ হাজার ৯৭১টি কমিউনিটি সেন্টার, ৩৫২টি স্বাস্থ্যকেন্দ্র, ৪৪৯টি সড়ক, ৫৮টি সেতু এবং পাঁচটি আঞ্চলিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্যালি ও পেরেইরার বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবনে ‘রেড মার্ক’ বা বসবাসের অনুপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  জার্মানির সহায়তায় ভারতের ৬ সাবমেরিন প্রকল্পে গতি, অনুমোদনের অপেক্ষায় বড় প্রতিরক্ষা চুক্তি

এদিকে ভূমিধসের কারণে বিভিন্ন সড়ক বন্ধ হয়ে চোকো, কালদাস ও কুইন্দিও অঞ্চলের অনেক গ্রামীণ এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই বিপুল ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কলম্বিয়াকে কয়েক বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল

কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪

আপডেটের সময়: ১০:৪৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩১৪ জনে দাঁড়িয়েছে। দেশটির ন্যাশনাল ইউনিট ফর ডিসাস্টার রিস্ক ম্যানেজমেন্টের (ইউএনজিআরডি) হিসাব অনুযায়ী, চলতি শতাব্দীতে এটি কলম্বিয়ার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ইউএনজিআরডি জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো এখনো ২৬২ জন নিখোঁজ ব্যক্তির সন্ধান করছে। ভূমিকম্পে আহত হয়েছেন ৪ হাজার ৪৩৭ জন। ধ্বংসস্তূপ থেকে ৩৬৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির ৩২টি বিভাগের মধ্যে ১৫টির ৪৭১টি পৌরসভায় মোট ২ লাখ ৬২ হাজার ১৫৪ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরও পড়ুনঃ  তামিলনাড়ুতে কৃষকদের বড় সুখবর, ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ