ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফিরছে ইরানের হাতে: পেজেশকিয়ান

কাতারে আটকে থাকা ইরানের ৬ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ ফেরত আসছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে শান্তি চুক্তির আওতায় দেশটির জ্বালানি তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এই অর্জনকে তিনি ইরানি জনগণের জন্য বড় বিজয় বলে অভিহিত করেছেন।

সোমবার (২৯ জুন) কোম শহরে গ্র্যান্ড আয়াতুল্লাহ শুবেইরি জানজানির সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, কাতারে ইরানের মোট ১২ বিলিয়ন ডলারের তহবিল রয়েছে। এর মধ্যে ৬ বিলিয়ন ডলার এখনই মুক্ত হচ্ছে এবং বাকিটা ফেরত আনার কাজ চলছে। তিনি উল্লেখ করেন, সুইজারল্যান্ডের বৈঠক ও সমঝোতা স্মারকের (এমওইউ) ওপর ভিত্তি করেই এই অর্থ অবমুক্তি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সার্বিয়ায় ঐতিহাসিক সফরে গেলেন জেলেনস্কি

যুদ্ধকালীন সময়ে ইরানি জনগণের দৃঢ় মনোভাবের প্রশংসা করে পেজেশকিয়ান বলেন, শীর্ষ নেতা, মন্ত্রী, সামরিক কমান্ডারসহ স্কুল শিক্ষার্থীদেরও হত্যা করা হয়েছে। কিন্তু দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী, সরকার ও জনগণ পুরোপুরি ঐক্যবদ্ধ ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে অস্থিতিশীল করতে সর্বশক্তি প্রয়োগ করেছিল। তারা ভেবেছিল অর্থনৈতিক চাপে ইরান ভেঙে পড়বে, কিন্তু জনগণের প্রতিরোধের কাছে তাদের সেই হিসাব সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে।

আরও পড়ুনঃ  ১৬ আগস্ট চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, চার বছরে সুবিধার আওতায় ১ কোটি ৬০ লাখ পরিবার

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আবারও স্পষ্ট করে বলেন, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। শহীদ শীর্ষ নেতার আমল থেকে চলে আসা এই নীতি এখনও অটুট রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি আশ্বস্ত করে বলেন, ইরানের সব কর্মকাণ্ড শুধু দেশের প্রয়োজন ও ঘোষিত নীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

আরও পড়ুনঃ  হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

তিনি জানান, যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েল এই সমঝোতায় রাজি হলেও কিছু বিরোধী গোষ্ঠীর সঙ্গে মিলে তারা এখনও এর বিরোধিতা করছে। তবে পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, তার সরকার ইতোমধ্যে দেশ পুনর্গঠন ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কাজ শুরু করে দিয়েছে।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফিরছে ইরানের হাতে: পেজেশকিয়ান

আপডেটের সময়: ০৫:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

কাতারে আটকে থাকা ইরানের ৬ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ ফেরত আসছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে শান্তি চুক্তির আওতায় দেশটির জ্বালানি তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এই অর্জনকে তিনি ইরানি জনগণের জন্য বড় বিজয় বলে অভিহিত করেছেন।

সোমবার (২৯ জুন) কোম শহরে গ্র্যান্ড আয়াতুল্লাহ শুবেইরি জানজানির সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, কাতারে ইরানের মোট ১২ বিলিয়ন ডলারের তহবিল রয়েছে। এর মধ্যে ৬ বিলিয়ন ডলার এখনই মুক্ত হচ্ছে এবং বাকিটা ফেরত আনার কাজ চলছে। তিনি উল্লেখ করেন, সুইজারল্যান্ডের বৈঠক ও সমঝোতা স্মারকের (এমওইউ) ওপর ভিত্তি করেই এই অর্থ অবমুক্তি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক অভিযান শুরু

যুদ্ধকালীন সময়ে ইরানি জনগণের দৃঢ় মনোভাবের প্রশংসা করে পেজেশকিয়ান বলেন, শীর্ষ নেতা, মন্ত্রী, সামরিক কমান্ডারসহ স্কুল শিক্ষার্থীদেরও হত্যা করা হয়েছে। কিন্তু দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী, সরকার ও জনগণ পুরোপুরি ঐক্যবদ্ধ ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে অস্থিতিশীল করতে সর্বশক্তি প্রয়োগ করেছিল। তারা ভেবেছিল অর্থনৈতিক চাপে ইরান ভেঙে পড়বে, কিন্তু জনগণের প্রতিরোধের কাছে তাদের সেই হিসাব সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে।

আরও পড়ুনঃ  বিল পরিশোধ ও রিচার্জে মোবাইল ব্যাংকিংয়ে মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আবারও স্পষ্ট করে বলেন, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। শহীদ শীর্ষ নেতার আমল থেকে চলে আসা এই নীতি এখনও অটুট রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি আশ্বস্ত করে বলেন, ইরানের সব কর্মকাণ্ড শুধু দেশের প্রয়োজন ও ঘোষিত নীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

আরও পড়ুনঃ  লিবিয়া থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা, গ্রিসে উদ্ধার শতাধিক অভিবাসনপ্রত্যাশী