ঢাকা ১০:০১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’, সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কুয়াকাটায় ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা, বিক্রি হলো ৪০ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৯ কেজি ওজনের একটি ইয়েলোফিন টুনা। বিরল আকারের এই মাছটি শুক্রবার (৩১ জুলাই) কুয়াকাটা মাছ বাজারে আনা হলে সেটি দেখতে স্থানীয়দের ভিড় জমে।

জেলেদের তথ্যমতে, গত ২৮ জুলাই পায়রা বন্দরের মূল চ্যানেলের কাছাকাছি গভীর সমুদ্রে মাছ ধরার সময় এফবি সজিব নামের একটি ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে ট্রলারের মাঝি জীবন মাঝি মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস মৎস্য আড়তে নিয়ে আসেন। এত বড় ইয়েলোফিন টুনা আগে বাজারে দেখা যায়নি বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা।

আরও পড়ুনঃ  পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে

মনি ফিস মৎস্য আড়তের ম্যানেজার মিজান জানান, উন্মুক্ত নিলামে মাছটি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। ২৮ কেজি ৯০০ গ্রাম ওজনের মাছটির মোট মূল্য দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৬০ টাকা। মাছটি কিনেছেন স্থানীয় ব্যবসায়ী ইসমাইল। তার ভাষ্য, ইয়েলোফিন টুনার বাজারে ভালো চাহিদা রয়েছে এবং তিনি লাভজনক দামে এটি বিক্রির আশা করছেন।

আরও পড়ুনঃ  নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল, বড় সামরিক অভিযানের হুঁশিয়ারি

ট্রলারের মাঝি জীবন মাঝি বলেন, তিন দিন আগে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান। জাল ফেলতেই বিশাল আকৃতির টুনাটি ধরা পড়ে। ভালো দামে বিক্রি করতে পেরে তারা সন্তুষ্ট।

WCSওয়ার্ল্ডফিশ পরিচালিত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, ইয়েলোফিন টুনা (Thunnus albacares) একটি বৃহৎ আকারের পরিযায়ী সামুদ্রিক পেলাজিক মাছ। বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (EEZ) ও সোয়াচ অব নো গ্রাউন্ড এলাকায় এ মাছ পাওয়া যায়। বিশ্ববাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে এবং এটি উচ্চমানের প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ।

আরও পড়ুনঃ  ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩, উদ্ধার মাদক ও স্বর্ণালংকার

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পূর্ণবয়স্ক ইয়েলোফিন টুনা প্রায় ২.৪ মিটার দৈর্ঘ্য ও ২০০ কেজি পর্যন্ত ওজনের হতে পারে। অনুকূল পরিবেশে এ মাছ উপকূলের কাছাকাছি চলে আসে এবং ঘণ্টায় প্রায় ৭৫ কিলোমিটার বেগে সাঁতার কাটতে সক্ষম।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,

কুয়াকাটায় ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা, বিক্রি হলো ৪০ হাজার টাকায়

আপডেটের সময়: ০৩:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৯ কেজি ওজনের একটি ইয়েলোফিন টুনা। বিরল আকারের এই মাছটি শুক্রবার (৩১ জুলাই) কুয়াকাটা মাছ বাজারে আনা হলে সেটি দেখতে স্থানীয়দের ভিড় জমে।

জেলেদের তথ্যমতে, গত ২৮ জুলাই পায়রা বন্দরের মূল চ্যানেলের কাছাকাছি গভীর সমুদ্রে মাছ ধরার সময় এফবি সজিব নামের একটি ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে ট্রলারের মাঝি জীবন মাঝি মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস মৎস্য আড়তে নিয়ে আসেন। এত বড় ইয়েলোফিন টুনা আগে বাজারে দেখা যায়নি বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা।

আরও পড়ুনঃ  সরকারের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত ককরোচ জনতা পার্টির

মনি ফিস মৎস্য আড়তের ম্যানেজার মিজান জানান, উন্মুক্ত নিলামে মাছটি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। ২৮ কেজি ৯০০ গ্রাম ওজনের মাছটির মোট মূল্য দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৬০ টাকা। মাছটি কিনেছেন স্থানীয় ব্যবসায়ী ইসমাইল। তার ভাষ্য, ইয়েলোফিন টুনার বাজারে ভালো চাহিদা রয়েছে এবং তিনি লাভজনক দামে এটি বিক্রির আশা করছেন।

আরও পড়ুনঃ  ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩, উদ্ধার মাদক ও স্বর্ণালংকার

ট্রলারের মাঝি জীবন মাঝি বলেন, তিন দিন আগে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান। জাল ফেলতেই বিশাল আকৃতির টুনাটি ধরা পড়ে। ভালো দামে বিক্রি করতে পেরে তারা সন্তুষ্ট।

WCSওয়ার্ল্ডফিশ পরিচালিত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, ইয়েলোফিন টুনা (Thunnus albacares) একটি বৃহৎ আকারের পরিযায়ী সামুদ্রিক পেলাজিক মাছ। বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (EEZ) ও সোয়াচ অব নো গ্রাউন্ড এলাকায় এ মাছ পাওয়া যায়। বিশ্ববাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে এবং এটি উচ্চমানের প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ।

আরও পড়ুনঃ  রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর