ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কোনাবাড়ীতে ভাড়া বাসায় নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ভাড়া বাসায় ঢুকে সানজিদা আক্তার নামে এক নারীকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাসায় ঢুকে হামলা

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ মধ্যপাড়া এলাকায় আতাউর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন সানজিদা আক্তার।

আরও পড়ুনঃ  বৃহস্পতিবার ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

এদিন এক যুবক বাসায় গিয়ে সানজিদার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী

পরে আশঙ্কাজনক অবস্থায় সানজিদাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিচয় শনাক্ত, তদন্ত চলছে

নিহত সানজিদা আক্তার বরিশালের কোতোয়ালি থানা এলাকার শাজাহান হাওলাদারের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে কোনাবাড়ীর আমবাগ এলাকায় ভাড়া থাকতেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে হামলার কারণ এবং অভিযুক্ত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুনঃ  সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কোনাবাড়ীতে ভাড়া বাসায় নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

আপডেটের সময়: ০৪:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ভাড়া বাসায় ঢুকে সানজিদা আক্তার নামে এক নারীকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাসায় ঢুকে হামলা

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ মধ্যপাড়া এলাকায় আতাউর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন সানজিদা আক্তার।

আরও পড়ুনঃ  ইয়েমেনে বিমান হামলায় নিহত ৪, আহত ৩