ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

খেলাধুলার পাশাপাশি পড়ালেখাতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

শুধু খেলাধুলা নয়, পড়ালেখার পাশাপাশি গান, বাজনা, আবৃত্তি ও সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হতে প্রাথমিক শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২০ জুন) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খেলা দেখাকে কেন্দ্র করে রাকসু জিএসের বিরুদ্ধে মারধরের অভিযোগ

প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পড়ালেখায়ও মনোযোগী হতে হবে। একই সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে। “খেলতে হবে মেসিদের মতো, পৌঁছাতে হবে তাদের পর্যায়ে”— উল্লেখ করে তিনি ভবিষ্যতে দেশ থেকে আরও দক্ষ খেলোয়াড়, উদ্ভাবক ও যোগ্য নেতৃত্ব তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  মালয়েশিয়া সফরে যাচ্ছেন তারেক রহমান, এরপর চীন সফর—কূটনৈতিক অগ্রগতির প্রত্যাশা

টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আরও পড়ুনঃ  কোরআনের বর্ণনায় মুমিনের ১০ গুণ

অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় রাজশাহীর পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ফাইনাল শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নদীভাঙন কবলিত মানুষের পাশে এবিজি

খেলাধুলার পাশাপাশি পড়ালেখাতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৮:১৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

শুধু খেলাধুলা নয়, পড়ালেখার পাশাপাশি গান, বাজনা, আবৃত্তি ও সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হতে প্রাথমিক শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২০ জুন) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ