ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সন্তানের অসুস্থতায় আদালতে অনুপস্থিত পরীমণি, শুনানি ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সেরাটা দিতে চান তাসকিন সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ১১১ আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন কৃষিমন্ত্রী শিক্ষক নিয়োগের রেজল্যুশন বাতিলের দাবি, ২৫ আগস্টের পর আন্দোলনের হুঁশিয়ারি জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ জুলাই আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের দাবি, ট্রাইব্যুনালে কল রেকর্ড
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গাছের মালিকানা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল ব্যবসায়ীর

চট্টগ্রামের রাউজানে ঝড়ে উপড়ে পড়া একটি গাছের মালিকানা নিয়ে বিরোধের জেরে মুহাম্মদ শাহজাহান নামে এক যুবকের মারধরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান নামে একজনের মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।

সোমবার (২৯ জুন) চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান সওদাগর (৩৮) মারা যান।

নিহত আব্দুল মান্নান সওদাগর রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জনিপাথর এলাকার মোহাম্মদ কবির আহাম্মদের ছেলে। তিনি জনিপাথর বাজারের একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

পরিবার, স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে রাস্তার পাশের একটি শিরিষ গাছ পুকুরে পড়ে যায়। গাছটির মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ২৫ জুন স্থানীয়ভাবে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রকৃত মালিকের কাছ থেকে নিহতের বড় ভাই লোকমান সওদাগর গাছটি কিনে নেন।

আরও পড়ুনঃ  জুলাইয়ের কৃতিত্ব জনগণের, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়: তথ্যমন্ত্রী

অভিযোগ রয়েছে, বৈঠক শেষে ওই দিন দুপুরে আব্দুল মান্নান নিজ দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অভিযুক্ত শাহজাহান পেছন থেকে একটি গাছের গুঁড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে আরও মারধর করা হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) শয্যা না পাওয়ায় পরে নগরীর বায়েজিদ এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার প্রথম প্রহরে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ১১১

তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গাছের মালিকানা নিয়ে বিরোধের জেরে আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে পুলিশ জানতে পেরেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ঘটনার বিষয়ে পুলিশ প্রয়োজনীয় অনুসন্ধান শুরু করেছে।

আরও পড়ুনঃ  হোয়াইট হাউসে ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ডাবুয়া আমির চৌধুরী জামে মসজিদের খতিব ও রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন মাইজভাণ্ডারী বলেন, সামান্য সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে প্রাণহানির মতো ঘটনা সামাজিক মূল্যবোধের অবক্ষয়, সহিংসতার প্রবণতা এবং বিরোধ নিষ্পত্তিতে আইনের পরিবর্তে শক্তি প্রয়োগের মানসিকতার উদ্বেগজনক বহিঃপ্রকাশ। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা জোরদার এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সন্তানের অসুস্থতায় আদালতে অনুপস্থিত পরীমণি, শুনানি ২৯ সেপ্টেম্বর

গাছের মালিকানা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল ব্যবসায়ীর

আপডেটের সময়: ০৫:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামের রাউজানে ঝড়ে উপড়ে পড়া একটি গাছের মালিকানা নিয়ে বিরোধের জেরে মুহাম্মদ শাহজাহান নামে এক যুবকের মারধরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান নামে একজনের মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।

সোমবার (২৯ জুন) চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান সওদাগর (৩৮) মারা যান।

নিহত আব্দুল মান্নান সওদাগর রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জনিপাথর এলাকার মোহাম্মদ কবির আহাম্মদের ছেলে। তিনি জনিপাথর বাজারের একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

পরিবার, স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে রাস্তার পাশের একটি শিরিষ গাছ পুকুরে পড়ে যায়। গাছটির মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ২৫ জুন স্থানীয়ভাবে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রকৃত মালিকের কাছ থেকে নিহতের বড় ভাই লোকমান সওদাগর গাছটি কিনে নেন।

আরও পড়ুনঃ  গোয়ালন্দের উন্নয়নে চলতি অর্থবছরেই বড় পদক্ষেপের আশ্বাস প্রতিমন্ত্রীর