ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; সরিয়ে নেওয়ার পরামর্শ ১৬ লাখ মানুষকে শেখ আহমেদ বিন রশিদের মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে রাতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ জাতিসংঘ অধিবেশনে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী বুলডোজারে মাটি সরাতেই মিলল ৯ কেজির বিশাল সোনার পিণ্ড ইরানি এয়ারলাইনসকে সেবা দিলে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম বৃদ্ধির পর বাসভাড়া বাড়ানোর প্রস্তাব বস্ত্রশিল্পের সংকট মোকাবিলায় সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গিটার হাতে বিয়ার গ্রিলস, মিউজিশিয়ান হওয়ার গল্প কতটা সত্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

একসময় টেলিভিশনের পর্দায় নিয়মিত দেখা যেত এডওয়ার্ড মাইকেল গ্রিলস, যিনি বিশ্বজুড়ে বিয়ার গ্রিলস নামে পরিচিত। দুর্গম পরিবেশে টিকে থাকার কৌশল দেখিয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর মাধ্যমে তিনি পেয়েছেন ব্যাপক পরিচিতি। জঙ্গল, পাহাড়, কাদাপানি কিংবা নানা প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার চ্যালেঞ্জই ছিল তার টেলিভিশন ক্যারিয়ারের অন্যতম বৈশিষ্ট্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ার গ্রিলসের একটি পুরোনো ছবি ছড়িয়ে পড়েছে। তবে সেখানে নেই জঙ্গল কিংবা কোনো সারভাইভাল চ্যালেঞ্জ। বরং তরুণ বয়সের বিয়ার গ্রিলসের হাতে দেখা যাচ্ছে একটি অ্যাকোস্টিক গিটার।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পুরোনো ছবিটি শেয়ার করে বিয়ার গ্রিলস ক্যাপশনে লিখেছেন, ‘স্ট্রং লুক!’ লম্বা চুল ও হাস্যোজ্জ্বল মুখে গিটার হাতে তার পুরোনো ছবি দেখে নেটিজেনদের অনেকেই স্মৃতিকাতর হয়েছেন। পাশাপাশি ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ তার পরিচিত ইমেজ নিয়েও মন্তব্যের ঘরে দেখা গেছে নানা রসিকতা।

আরও পড়ুনঃ  টিটন হত্যা মামলায় সীতাকুণ্ড থেকে দুই আসামি গ্রেপ্তার

তাহলে কি মিউজিশিয়ান ছিলেন বিয়ার গ্রিলস?

গিটার হাতে ছবিটি দেখে অনেকের মনেই প্রশ্ন উঠেছে—টেলিভিশনের অ্যাডভেঞ্চার জগতে পরিচিত হওয়ার আগে বিয়ার গ্রিলস কি পেশাদার সংগীতশিল্পী ছিলেন?

এর উত্তর হলো, তিনি পেশাদার মিউজিশিয়ান নন। তবে গান ও গিটারের প্রতি তার আগ্রহ বহুদিনের।

ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতেও দেখা যায়, ২০১১ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি অনুষ্ঠানে মঞ্চে বসে দর্শকদের সামনে গিটার বাজিয়ে গান করছেন বিয়ার গ্রিলস। অর্থাৎ পেশাদার সংগীতশিল্পী না হলেও গিটারের প্রতি তার ভালোবাসা যে পুরোনো, সেই প্রমাণ রয়েছে।

আরও পড়ুনঃ  আমল কবুলের জন্য নিয়ত শুদ্ধ করা কেন জরুরি

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ থেকেই বিশ্বজোড়া পরিচিতি

১৯৭৪ সালের ৭ জুন জন্ম নেওয়া বিয়ার গ্রিলসের টেলিভিশন জগতে প্রবেশ ঘটে মূলত একটি ডিওডোরেন্টের বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর ইংল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাদকবিরোধী ক্যাম্পেইন থেকে শুরু করে ‘দ্য অপরাহ উইনফ্রে শো’, ‘দ্য টুনাইট শো উইথ জে লেনো’ এবং ‘দ্য লেট শো উইথ ডেভিড লেটারম্যান’-এর মতো জনপ্রিয় অনুষ্ঠানেও দেখা গেছে তাকে।

তবে তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বাড়ে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর মাধ্যমে। অনুষ্ঠানটি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। পরে ‘রানিং ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’, ‘বিয়ার গ্রিলস সারভাইভাল স্কুল’ এবং ‘ওর্স্ট কেস সিনারিও’-এর মতো অনুষ্ঠানেও কাজ করেন তিনি।

আরও পড়ুনঃ  অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা জামায়াত আমিরের

নতুন সারভাইভাল শো নিয়েও ব্যস্ত

অতীতের গিটার হাতে স্মৃতি সামনে এলেও বর্তমানে বিয়ার গ্রিলস তার পরিচিত সারভাইভাল জগতেই ব্যস্ত রয়েছেন।

চলতি বছরের ৯ আগস্ট অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে তার নতুন রিয়েলিটি সিরিজ ‘দ্য চুজেন ইন দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’। এতে জনপ্রিয় ঐতিহাসিক ড্রামা ‘দ্য চুজেন’-এর অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করেছেন তিনি।

উটাহর ক্যানিয়নল্যান্ডস, কলোরাডো নদী ও গ্রেট বেসিন মরুভূমির মতো দুর্গম পরিবেশে টিকে থাকার নানা চ্যালেঞ্জকে কেন্দ্র করে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। ফলে গিটার হাতে পুরোনো ছবিটি ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করলেও বিয়ার গ্রিলসের মূল পরিচয় এখনো সেই সারভাইভাল আইকন হিসেবেই।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; সরিয়ে নেওয়ার পরামর্শ ১৬ লাখ মানুষকে

গিটার হাতে বিয়ার গ্রিলস, মিউজিশিয়ান হওয়ার গল্প কতটা সত্য

আপডেটের সময়: ১০:৩০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

একসময় টেলিভিশনের পর্দায় নিয়মিত দেখা যেত এডওয়ার্ড মাইকেল গ্রিলস, যিনি বিশ্বজুড়ে বিয়ার গ্রিলস নামে পরিচিত। দুর্গম পরিবেশে টিকে থাকার কৌশল দেখিয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর মাধ্যমে তিনি পেয়েছেন ব্যাপক পরিচিতি। জঙ্গল, পাহাড়, কাদাপানি কিংবা নানা প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার চ্যালেঞ্জই ছিল তার টেলিভিশন ক্যারিয়ারের অন্যতম বৈশিষ্ট্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ার গ্রিলসের একটি পুরোনো ছবি ছড়িয়ে পড়েছে। তবে সেখানে নেই জঙ্গল কিংবা কোনো সারভাইভাল চ্যালেঞ্জ। বরং তরুণ বয়সের বিয়ার গ্রিলসের হাতে দেখা যাচ্ছে একটি অ্যাকোস্টিক গিটার।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পুরোনো ছবিটি শেয়ার করে বিয়ার গ্রিলস ক্যাপশনে লিখেছেন, ‘স্ট্রং লুক!’ লম্বা চুল ও হাস্যোজ্জ্বল মুখে গিটার হাতে তার পুরোনো ছবি দেখে নেটিজেনদের অনেকেই স্মৃতিকাতর হয়েছেন। পাশাপাশি ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ তার পরিচিত ইমেজ নিয়েও মন্তব্যের ঘরে দেখা গেছে নানা রসিকতা।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে লঘুচাপ, মাছ ধরার নৌকাকে গভীরে না যাওয়ার নির্দেশ

তাহলে কি মিউজিশিয়ান ছিলেন বিয়ার গ্রিলস?

গিটার হাতে ছবিটি দেখে অনেকের মনেই প্রশ্ন উঠেছে—টেলিভিশনের অ্যাডভেঞ্চার জগতে পরিচিত হওয়ার আগে বিয়ার গ্রিলস কি পেশাদার সংগীতশিল্পী ছিলেন?

এর উত্তর হলো, তিনি পেশাদার মিউজিশিয়ান নন। তবে গান ও গিটারের প্রতি তার আগ্রহ বহুদিনের।

ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতেও দেখা যায়, ২০১১ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি অনুষ্ঠানে মঞ্চে বসে দর্শকদের সামনে গিটার বাজিয়ে গান করছেন বিয়ার গ্রিলস। অর্থাৎ পেশাদার সংগীতশিল্পী না হলেও গিটারের প্রতি তার ভালোবাসা যে পুরোনো, সেই প্রমাণ রয়েছে।

আরও পড়ুনঃ  পাবনায় শিশু হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ থেকেই বিশ্বজোড়া পরিচিতি

১৯৭৪ সালের ৭ জুন জন্ম নেওয়া বিয়ার গ্রিলসের টেলিভিশন জগতে প্রবেশ ঘটে মূলত একটি ডিওডোরেন্টের বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর ইংল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাদকবিরোধী ক্যাম্পেইন থেকে শুরু করে ‘দ্য অপরাহ উইনফ্রে শো’, ‘দ্য টুনাইট শো উইথ জে লেনো’ এবং ‘দ্য লেট শো উইথ ডেভিড লেটারম্যান’-এর মতো জনপ্রিয় অনুষ্ঠানেও দেখা গেছে তাকে।

তবে তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বাড়ে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর মাধ্যমে। অনুষ্ঠানটি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। পরে ‘রানিং ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’, ‘বিয়ার গ্রিলস সারভাইভাল স্কুল’ এবং ‘ওর্স্ট কেস সিনারিও’-এর মতো অনুষ্ঠানেও কাজ করেন তিনি।

আরও পড়ুনঃ  সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক, মক্কা চুক্তির কথা স্মরণ করাল আঙ্কারা