ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডিম খেতে ভালোবাসেন? জেনে নিন প্রতিদিন কতটি ডিম খাওয়া নিরাপদ তিন দিনের সফরে আজ ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর ৩০ জুলাইয়ের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন দিনভর বাধার পর রাতে হবিগঞ্জে এনসিপির মামলা, আসামি ১১ আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ‘জিরো টলারেন্স’, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো অমানবিক কর্মকাণ্ডকে বর্তমান সরকার কোনোভাবেই প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানবাধিকারবিরোধী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট এবং অনড়।

তিনি বলেন, প্রশাসনের কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজন হলে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা হতে পারে। কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী রদবদলের সিদ্ধান্ত নেবেন। এটি সরকারের স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  চিনিতেও মিলল মাইক্রোপ্লাস্টিক, জনস্বাস্থ্যে বাড়ছে নতুন উদ্বেগ

ডা. জাহেদ উর রহমান বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তাই প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পুনর্বণ্টন কিংবা দপ্তর পুনর্গঠনের ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে। তবে সম্ভাব্য এ ধরনের পরিবর্তনের বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধেও সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, মিথ্যা তথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিদের হেয় করার প্রবণতা উদ্বেগজনক। এসব অপতৎপরতা রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

আরও পড়ুনঃ  দেশীয় প্রযুক্তির চিকিৎসা যন্ত্রে প্রধানমন্ত্রীর প্রশংসা, স্বাস্থ্য খাতে গবেষণায় সর্বোচ্চ গুরুত্বের ঘোষণা

তিনি আরও জানান, সাইবার বুলিং থেকে নাগরিকদের সুরক্ষা দিতে বিশেষজ্ঞ ও আইনজীবীদের সমন্বয়ে একটি বিশেষ প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহারকারীদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশত্যাগের সময় কাস্টমস ও ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

আরও পড়ুনঃ  ২৬ জুলাই বিএনপির আহ্বানের পর রাজপথে সক্রিয় হয় ছাত্রদল

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সরকারের নীতি বা কার্যক্রম নিয়ে সমালোচনা থাকতে পারে, তবে আইন লঙ্ঘন করে অস্থিতিশীলতা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে দ্বিধা করবে না বলেও তিনি জানান।

তিনি বলেন, প্রশাসনিক রদবদল বা পুনর্গঠনের মূল উদ্দেশ্য হলো জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডিম খেতে ভালোবাসেন? জেনে নিন প্রতিদিন কতটি ডিম খাওয়া নিরাপদ

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ‘জিরো টলারেন্স’, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপডেটের সময়: ০৫:৩৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো অমানবিক কর্মকাণ্ডকে বর্তমান সরকার কোনোভাবেই প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানবাধিকারবিরোধী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট এবং অনড়।

তিনি বলেন, প্রশাসনের কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজন হলে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা হতে পারে। কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী রদবদলের সিদ্ধান্ত নেবেন। এটি সরকারের স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  দেশের ৮ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ডা. জাহেদ উর রহমান বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তাই প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পুনর্বণ্টন কিংবা দপ্তর পুনর্গঠনের ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে। তবে সম্ভাব্য এ ধরনের পরিবর্তনের বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধেও সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, মিথ্যা তথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিদের হেয় করার প্রবণতা উদ্বেগজনক। এসব অপতৎপরতা রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

আরও পড়ুনঃ  সংসদ ভবনের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

তিনি আরও জানান, সাইবার বুলিং থেকে নাগরিকদের সুরক্ষা দিতে বিশেষজ্ঞ ও আইনজীবীদের সমন্বয়ে একটি বিশেষ প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহারকারীদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশত্যাগের সময় কাস্টমস ও ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

আরও পড়ুনঃ  দিনভর বাধার পর রাতে হবিগঞ্জে এনসিপির মামলা, আসামি ১১