ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাছ-মুরগি-ডিমের বাজারে কাটেনি স্বস্তি, চাপে নিম্নআয়ের মানুষ নিখোঁজের দুই দিন পর মাটির নিচে মিলল ব্যবসায়ীর লাশ, আটক ১ হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলা চেয়েছিলেন সৌদি যুবরাজ, ট্রাম্পের না আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, দেশজুড়ে বাড়ল লোডশেডিং প্রকৃতি-প্রাণীর যত্নে শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাশিয়ায় চাকরির স্বপ্ন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মৃত্যু—মামুনের লাশ ফেরার অপেক্ষায় পরিবার মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ৫ হাজার ডলারের প্রতিশ্রুতি—রাজনৈতিক আতঙ্কের ইঙ্গিত? ‘জাতির সঙ্গে গাদ্দারি করেছে সরকারি দল’: মামুনুল হক আক্কেল দাঁত উঠলেই কেন ব্যথা হয়, কখন এটি বিপজ্জনক ৯/১১-এর ২৫ বছর: গোয়েন্দা ব্যর্থতা যেভাবে বদলে দিল বৈশ্বিক নিরাপত্তা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ-সংক্রান্ত রুল খারিজ করে আদালত এ সিদ্ধান্ত জানান।

রিট খারিজ, কর আদায়ে এনবিআরের বাধা নেই

আদালতের রুল খারিজ হওয়ায় আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ে আর আইনি বাধা থাকল না।

আরও পড়ুনঃ  সুইমিং পুলে নতুন লুকে পরীমনি, ছবি ঘিরে নেটদুনিয়ায় আলোচনা

আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।

পাঁচ করবর্ষের কর দাবি

মামলাটি ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ করবর্ষের কর দাবি নিয়ে। পুনর্মূল্যায়নের পর গ্রামীণ কল্যাণের কাছে ওই কর বাবদ অর্থ দাবি করে এনবিআর।

আরও পড়ুনঃ  কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে, প্রাণ গেল ২৫ শিশু-কিশোরের

এ দাবিকে চ্যালেঞ্জ করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট আবেদন করে। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন।

আগের রায় প্রত্যাহারের পর নতুন বেঞ্চে শুনানি

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর ড. ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা পরিশোধের বিষয়ে দেওয়া হাইকোর্টের একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করা হয়।

আরও পড়ুনঃ  জুলাইয়ে জ্বালানি তেল আমদানিতে রেকর্ড ১৭ হাজার কোটি টাকা ব্যয়

বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ওই রায় প্রত্যাহারের পাশাপাশি মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান।

পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়। পুনরায় শুনানি শেষে বৃহস্পতিবার নতুন বেঞ্চ রুল খারিজ করে দেন। ফলে গ্রামীণ কল্যাণের কাছ থেকে ওই অর্থ আদায়ের পথ খুলে গেল এনবিআরের।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মাছ-মুরগি-ডিমের বাজারে কাটেনি স্বস্তি, চাপে নিম্নআয়ের মানুষ

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায়

আপডেটের সময়: ০৫:৫২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ-সংক্রান্ত রুল খারিজ করে আদালত এ সিদ্ধান্ত জানান।

রিট খারিজ, কর আদায়ে এনবিআরের বাধা নেই

আদালতের রুল খারিজ হওয়ায় আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ে আর আইনি বাধা থাকল না।

আরও পড়ুনঃ  সুইমিং পুলে নতুন লুকে পরীমনি, ছবি ঘিরে নেটদুনিয়ায় আলোচনা

আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।

পাঁচ করবর্ষের কর দাবি

মামলাটি ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ করবর্ষের কর দাবি নিয়ে। পুনর্মূল্যায়নের পর গ্রামীণ কল্যাণের কাছে ওই কর বাবদ অর্থ দাবি করে এনবিআর।

আরও পড়ুনঃ  বন্যাকবলিত নেপালের পাশে দাঁড়াতে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি খেলতে চায় নেপাল

এ দাবিকে চ্যালেঞ্জ করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট আবেদন করে। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন।

আগের রায় প্রত্যাহারের পর নতুন বেঞ্চে শুনানি

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর ড. ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা পরিশোধের বিষয়ে দেওয়া হাইকোর্টের একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করা হয়।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর