ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ জুলাই আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের দাবি, ট্রাইব্যুনালে কল রেকর্ড ‘পড়াশোনা না করলে বাড়তি নম্বর দিয়ে সন্তুষ্ট নই’: শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল, ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি বিএনপির মহাসচিব পদে রিজভী এগিয়ে, আলোচনায় আরও কয়েকজন তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ে বরিশালের স্বাদ গুম হওয়া সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু, মহানন্দায় নিখোঁজ একজন

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে পৃথক ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। একই দিনে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে আরও এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার পৃথক দুটি স্থানে এসব ঘটনা ঘটে।

পদ্মা নদীতে ডুবে মারা যাওয়া দুই শিক্ষার্থী হলেন সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রউফ হাজিপাড়া গ্রামের জেম আলীর ছেলে রিফাত (১৬) এবং ইসলামপুর ইউনিয়নের চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনই স্থানীয় সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুনঃ  ১৭ বছর পরও চাকরি স্থায়ীকরণের অনিশ্চয়তা, ব্রেন স্ট্রোকে নির্বাচন অফিসকর্মীর মৃত্যু

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, স্কুল ছুটির পর কয়েকজন বন্ধুর সঙ্গে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যায় রিফাত ও রাসেল। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুনঃ  ‘আমি না থাকলেও নিরাপদ সড়কের আন্দোলন থামাবেন না’

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফ হাসান শুভ জানান, প্রায় আড়াই ঘণ্টার অভিযানের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন দুপুর আড়াইটার দিকে মহানন্দা নদীর রাবার ড্যামসংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন পৌর এলাকার আরামবাগ-আজাইপুর মহল্লার বাসিন্দা রুহুল আমিনের ছেলে মো. সাকিরুল ইসলাম (৩০)।

আরও পড়ুনঃ  সার্বিয়ায় ঐতিহাসিক সফরে গেলেন জেলেনস্কি

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, পদ্মা নদীতে নিখোঁজ দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে রাত হয়ে যাওয়ায় মহানন্দা নদীতে নিখোঁজ সাকিরুল ইসলামকে উদ্ধারে অভিযান চালানো সম্ভব হয়নি। বুধবার সকালে দিনের আলোয় পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু, মহানন্দায় নিখোঁজ একজন

আপডেটের সময়: ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে পৃথক ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। একই দিনে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে আরও এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার পৃথক দুটি স্থানে এসব ঘটনা ঘটে।

পদ্মা নদীতে ডুবে মারা যাওয়া দুই শিক্ষার্থী হলেন সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রউফ হাজিপাড়া গ্রামের জেম আলীর ছেলে রিফাত (১৬) এবং ইসলামপুর ইউনিয়নের চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনই স্থানীয় সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুনঃ  ‘পড়াশোনা না করলে বাড়তি নম্বর দিয়ে সন্তুষ্ট নই’: শিক্ষামন্ত্রী

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, স্কুল ছুটির পর কয়েকজন বন্ধুর সঙ্গে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যায় রিফাত ও রাসেল। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুনঃ  তীব্র রোদে ত্বকের ক্যানসারের ঝুঁকিতে ইসরায়েলিরা

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফ হাসান শুভ জানান, প্রায় আড়াই ঘণ্টার অভিযানের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন দুপুর আড়াইটার দিকে মহানন্দা নদীর রাবার ড্যামসংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন পৌর এলাকার আরামবাগ-আজাইপুর মহল্লার বাসিন্দা রুহুল আমিনের ছেলে মো. সাকিরুল ইসলাম (৩০)।

আরও পড়ুনঃ  জুলাইযোদ্ধাদের সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী