ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ছেঁড়া বৈদ্যুতিক তার সরাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

ফেনীর পরশুরামে রাস্তায় ঝুলে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ননাই বিবি (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ননাই বিবি ওই গ্রামের জর্দার বাড়ির বাসিন্দা কাশেমের স্ত্রী।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  গেম নির্মাতাদের জন্য একগুচ্ছ নতুন সুবিধা আনছে রোবলক্স

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সাম্প্রতিক ঝড়ে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে গ্রামের রাস্তার ওপর ঝুলে ছিল। বুধবার সকালে ওই পথ দিয়ে যাওয়ার সময় ননাই বিবি বিষয়টি লক্ষ্য করেন। পথচারী, বিশেষ করে শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি নিজ উদ্যোগে তারটি রাস্তা থেকে সরানোর চেষ্টা করেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন

তবে তারটিতে তখনও বিদ্যুৎ সংযোগ সচল ছিল। স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, ঝড়-বৃষ্টির পর বিদ্যুৎ লাইনের নিয়মিত পরিদর্শন ও তদারকিতে অবহেলার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  থানচিতে ভয়াবহ আগুন, পুড়ল ১০ দোকান

তবে পরশুরাম পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সোহেল আক্তার কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তারটি ছিঁড়ে ঝুলে থাকলেও বিষয়টি আগে থেকে পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হয়নি। সময়মতো তথ্য পেলে সংশ্লিষ্ট লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হতো।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছেঁড়া বৈদ্যুতিক তার সরাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

আপডেটের সময়: ০৮:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

ফেনীর পরশুরামে রাস্তায় ঝুলে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ননাই বিবি (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ননাই বিবি ওই গ্রামের জর্দার বাড়ির বাসিন্দা কাশেমের স্ত্রী।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  লিফট ছেড়ে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায়, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী