ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তিতাসের ২৮ নম্বর কূপ চালু, জাতীয় গ্রিডে যুক্ত হবে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস আশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রী শাহ আমানতে ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ গয়না; যাত্রী আটক সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের ৬ কর্মী আটক নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আজই? দুপুরের পর মিলতে পারে সুখবর রাজস্ব বাড়াতে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন ইজারা দেবে রেল খুলনায় চুরির অভিযোগে যুবকের মৃত্যু, মারধরের অভিযোগ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, শক্তি বাড়লে হতে পারে ‘অর্ণব’ ৭৩ গোলের পরও ব্যালন ডি’অর নিয়ে ভাবছেন না কেইন আট দফা দাবিতে রংপুরের পথে ১১ দলীয় জোটের লংমার্চ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জাতিসংঘ অধিবেশনে মাহমুদ আব্বাসের ভিসা আবারও প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

আগামী সপ্তাহে নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় বছরের মতো সরাসরি বার্ষিক এই অধিবেশনে অংশ নিতে পারছেন না তিনি। একই সঙ্গে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

আল জাজিরার এক সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আব্বাসকে মার্কিন ভিসা না দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। গত বছর সদস্য দেশগুলোর অনুমোদনের পর তিনি ভিডিওবার্তার মাধ্যমে অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন। এবারও একইভাবে অংশ নেওয়ার সুযোগ থাকতে পারে।

আরও পড়ুনঃ  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

ভিসা না দেওয়ার সিদ্ধান্তের আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পিএ কর্মকর্তা ও পিএলও সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরও সম্প্রসারণ করা হবে। তাদের বিরুদ্ধে সংস্কার বাস্তবায়নে ব্যর্থতা এবং শান্তির সম্ভাবনা ক্ষুণ্ন করার অভিযোগ তোলা হয়েছে।

নিউইয়র্কে অধিবেশন শুরুর কয়েক দিন আগে এ ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে জানিয়েছে, পিএলও ও পিএ যুক্তরাষ্ট্রের আইনের আওতায় দেওয়া প্রতিশ্রুতি পূরণে আবারও ব্যর্থ হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফিলিপাইনে জাহাজে আগুনে নিহত ৭৭, নিখোঁজ আরও ৮

এ ছাড়া আলোচনার পরিবর্তে একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের চেষ্টা এবং ‘সন্ত্রাসীদের ভাতা প্রদান ও সন্ত্রাসবাদকে মহিমান্বিত করা’ অব্যাহত রাখার অভিযোগও করেছে যুক্তরাষ্ট্র।

গত বছরও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল ওয়াশিংটন। ২০২৫ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে পিএলও ও পিএ কর্মকর্তাদের ভিসা দেওয়া হয়নি বা আগের ভিসা বাতিল করা হয়েছিল। জাতিসংঘ সদর দপ্তর সংক্রান্ত চুক্তির আওতায় কিছু ছাড় থাকলেও আব্বাস সরাসরি অধিবেশনে উপস্থিত হতে পারেননি।

যুক্তরাষ্ট্রের এবারের সিদ্ধান্তের বিষয়ে ফিলিস্তিনি পক্ষ এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে বার্তাসংস্থা আনাদোলু মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে আব্বাস ও ফিলিস্তিনি প্রতিনিধিদলের ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত এবং এর আইনি ভিত্তি জানতে চেয়েছিল। জবাবে উপমুখপাত্র পালোমা চাকন ই-মেইলে জানান, ট্রাম্প প্রশাসন মনে করে প্রতিটি ভিসা-সংক্রান্ত সিদ্ধান্তই জাতীয় নিরাপত্তার বিষয় এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অংশগ্রহণকারীদের ক্ষেত্রেও তা প্রযোজ্য।

আরও পড়ুনঃ  গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রায় আপাতত বহাল

তিনি বলেন, জাতিসংঘের আয়োজক দেশ হিসেবে দায়িত্বকে যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে নেয়। তবে সব আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ মানের যাচাই ও নিরাপত্তা পরীক্ষা নিশ্চিত করে মার্কিন নাগরিকদের সুরক্ষা অব্যাহত রাখা হবে।

চাকন আরও জানান, সাধারণ পরিষদের অধিবেশনের আগে ভিসার আবেদন নিয়ে বিভিন্ন প্রতিনিধিদলকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হলে বা নির্দেশনা না মানলে ভিসা প্রত্যাখ্যান করা হতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তিতাসের ২৮ নম্বর কূপ চালু, জাতীয় গ্রিডে যুক্ত হবে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতিসংঘ অধিবেশনে মাহমুদ আব্বাসের ভিসা আবারও প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

আপডেটের সময়: ০৯:৫৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আগামী সপ্তাহে নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় বছরের মতো সরাসরি বার্ষিক এই অধিবেশনে অংশ নিতে পারছেন না তিনি। একই সঙ্গে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

আল জাজিরার এক সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আব্বাসকে মার্কিন ভিসা না দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। গত বছর সদস্য দেশগুলোর অনুমোদনের পর তিনি ভিডিওবার্তার মাধ্যমে অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন। এবারও একইভাবে অংশ নেওয়ার সুযোগ থাকতে পারে।

আরও পড়ুনঃ  শ্যামলীর টিবি হাসপাতাল হবে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট

ভিসা না দেওয়ার সিদ্ধান্তের আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পিএ কর্মকর্তা ও পিএলও সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরও সম্প্রসারণ করা হবে। তাদের বিরুদ্ধে সংস্কার বাস্তবায়নে ব্যর্থতা এবং শান্তির সম্ভাবনা ক্ষুণ্ন করার অভিযোগ তোলা হয়েছে।

নিউইয়র্কে অধিবেশন শুরুর কয়েক দিন আগে এ ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে জানিয়েছে, পিএলও ও পিএ যুক্তরাষ্ট্রের আইনের আওতায় দেওয়া প্রতিশ্রুতি পূরণে আবারও ব্যর্থ হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফিলিপাইনে জাহাজে আগুনে নিহত ৭৭, নিখোঁজ আরও ৮

এ ছাড়া আলোচনার পরিবর্তে একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের চেষ্টা এবং ‘সন্ত্রাসীদের ভাতা প্রদান ও সন্ত্রাসবাদকে মহিমান্বিত করা’ অব্যাহত রাখার অভিযোগও করেছে যুক্তরাষ্ট্র।

গত বছরও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল ওয়াশিংটন। ২০২৫ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে পিএলও ও পিএ কর্মকর্তাদের ভিসা দেওয়া হয়নি বা আগের ভিসা বাতিল করা হয়েছিল। জাতিসংঘ সদর দপ্তর সংক্রান্ত চুক্তির আওতায় কিছু ছাড় থাকলেও আব্বাস সরাসরি অধিবেশনে উপস্থিত হতে পারেননি।

যুক্তরাষ্ট্রের এবারের সিদ্ধান্তের বিষয়ে ফিলিস্তিনি পক্ষ এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে বার্তাসংস্থা আনাদোলু মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে আব্বাস ও ফিলিস্তিনি প্রতিনিধিদলের ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত এবং এর আইনি ভিত্তি জানতে চেয়েছিল। জবাবে উপমুখপাত্র পালোমা চাকন ই-মেইলে জানান, ট্রাম্প প্রশাসন মনে করে প্রতিটি ভিসা-সংক্রান্ত সিদ্ধান্তই জাতীয় নিরাপত্তার বিষয় এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অংশগ্রহণকারীদের ক্ষেত্রেও তা প্রযোজ্য।

আরও পড়ুনঃ  বিতর্ক-গুঞ্জনের পর এবার পর্দায় ‘আমরা ভাইরাল’