ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্মের সীমা পেরিয়ে শেষ বিদায়ে, আব্দুর রহমানের জানাজায় শতাধিক হিন্দু রাকসু জিএসের কার্যালয়ে হামলার অভিযোগ, আদালতে মামলা মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি, আবার কারাগারে শাকিল সার সংকটের অভিযোগকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বললেন কৃষিমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখলের অভিযোগ, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ‘এ’ দলের হয়ে ভালো করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ জোরালো শটে আহত ভারতীয় আম্পায়ার, আইসিইউতে চিকিৎসাধীন নান্দাইলে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সমাবেশের অভিযোগ, ৬ কিশোর গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো ইতিবাচক তথ্য নেই কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জাতীয় সংসদ গবেষণা নীতিমালা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১৩ সময় দেখুন

জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬ বাস্তবায়নে গঠিত গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সাঈদ আল নোমানের সভাপতিত্বে সভাটি হয়।

সভায় সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, মহাপরিচালক আনম খলিলুর রহমান খানসহ কমিটির অন্যান্য সদস্য ও কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুনঃ  শাহজালালের কঠোর নিরাপত্তা পেরিয়ে ৩১ রাউন্ড তাজা গুলিসহ বিমানে ব্যবসায়ী

সভায় জাতীয় সংসদের গবেষণা বরাদ্দ এবং সংশোধিত গবেষণা নীতিমালার আওতায় গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। গবেষণার প্রস্তাব আহ্বান করতে বাংলা ও ইংরেজি ভাষার দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের সুপারিশও করা হয়েছে।

যেসব বিষয়ে গবেষণায় গুরুত্ব

জাতীয় সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় কার্যক্রম এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়কে গবেষণার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়েছে।

আরও পড়ুনঃ  বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার

এ ছাড়া কয়েকটি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়। এগুলোর মধ্যে রয়েছে—

  • বাংলাদেশের সংসদীয় কমিটি ব্যবস্থার বর্তমান অবস্থা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সংস্কারের রূপরেখা;
  • Post-Legislative Scrutiny বা আইন প্রণয়নের পর তার কার্যকারিতা পর্যালোচনার প্রয়োজনীয়তা ও কাঠামো;
  • জনগণের সঙ্গে জাতীয় সংসদের সংযোগের বর্তমান অবস্থা ও উন্নয়নের উপায়;
  • পাবলিক অ্যাকাউন্টস কমিটির সুপারিশ বাস্তবায়নের কার্যকারিতা।
আরও পড়ুনঃ  ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী

সভায় গবেষণার বিষয় নির্বাচন ও প্রস্তাব মূল্যায়নের ক্ষেত্রেও এসব বিষয়কে গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্মের সীমা পেরিয়ে শেষ বিদায়ে, আব্দুর রহমানের জানাজায় শতাধিক হিন্দু

জাতীয় সংসদ গবেষণা নীতিমালা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬ বাস্তবায়নে গঠিত গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সাঈদ আল নোমানের সভাপতিত্বে সভাটি হয়।

সভায় সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, মহাপরিচালক আনম খলিলুর রহমান খানসহ কমিটির অন্যান্য সদস্য ও কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুনঃ  হামলার ঘটনায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম আমির হামজার

সভায় জাতীয় সংসদের গবেষণা বরাদ্দ এবং সংশোধিত গবেষণা নীতিমালার আওতায় গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। গবেষণার প্রস্তাব আহ্বান করতে বাংলা ও ইংরেজি ভাষার দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের সুপারিশও করা হয়েছে।

যেসব বিষয়ে গবেষণায় গুরুত্ব

জাতীয় সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় কার্যক্রম এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়কে গবেষণার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়েছে।

আরও পড়ুনঃ  অব্যবহৃত জলাশয় লিজ পাবেন তরুণরা, নতুন উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান

এ ছাড়া কয়েকটি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়। এগুলোর মধ্যে রয়েছে—

  • বাংলাদেশের সংসদীয় কমিটি ব্যবস্থার বর্তমান অবস্থা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সংস্কারের রূপরেখা;
  • Post-Legislative Scrutiny বা আইন প্রণয়নের পর তার কার্যকারিতা পর্যালোচনার প্রয়োজনীয়তা ও কাঠামো;
  • জনগণের সঙ্গে জাতীয় সংসদের সংযোগের বর্তমান অবস্থা ও উন্নয়নের উপায়;
  • পাবলিক অ্যাকাউন্টস কমিটির সুপারিশ বাস্তবায়নের কার্যকারিতা।
আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮

সভায় গবেষণার বিষয় নির্বাচন ও প্রস্তাব মূল্যায়নের ক্ষেত্রেও এসব বিষয়কে গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।