ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ ‘দ্য ওডিসি’র দাপট: ৩০ মিনিটেই শেষ বিএফআই আইম্যাক্সের সব টিকিট যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ফিফা কাউন্সিলে বিদ্রোহের মুখে ইনফান্তিনো, সভাপতি পদ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

“জিয়া পরিষদের স্মরণসভায় মির্জা ফখরুল: জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে”

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, দর্শন ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আরও বিস্তৃত গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জিয়া পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মরহুমের কর্মময় জীবন, দেশপ্রেম ও মানবিক গুণাবলির কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আরও পড়ুনঃ  সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের যানবাহনে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

মন্ত্রী বলেন, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস ছিলেন একজন আদর্শবান, সৎ ও নিরহংকার মানুষ। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের জন্য তার অবদান এবং চিকিৎসক হিসেবে মানুষের সেবায় আত্মনিয়োগ তাকে অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত করেছে।

আরও পড়ুনঃ  পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আরও গভীর গবেষণা প্রয়োজন।” এ ক্ষেত্রে জিয়া পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আবদুল লতিফ। তিনি মরহুমের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন আলোকিত একজন মানুষ, যিনি নীরবে মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

আরও পড়ুনঃ  রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান

স্মরণসভায় বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা অংশ নেন। বক্তারা মরহুমের সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের কথা তুলে ধরেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

“জিয়া পরিষদের স্মরণসভায় মির্জা ফখরুল: জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে”

আপডেটের সময়: ০৯:৫৪:২২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, দর্শন ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আরও বিস্তৃত গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জিয়া পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মরহুমের কর্মময় জীবন, দেশপ্রেম ও মানবিক গুণাবলির কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আরও পড়ুনঃ  সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের যানবাহনে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

মন্ত্রী বলেন, অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস ছিলেন একজন আদর্শবান, সৎ ও নিরহংকার মানুষ। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের জন্য তার অবদান এবং চিকিৎসক হিসেবে মানুষের সেবায় আত্মনিয়োগ তাকে অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত করেছে।

আরও পড়ুনঃ  মোদিকে নিয়ে বিকৃত কনটেন্টের অভিযোগ, মেটার ভারতপ্রধানসহ একাধিকজনের বিরুদ্ধে মামলা

তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আরও গভীর গবেষণা প্রয়োজন।” এ ক্ষেত্রে জিয়া পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আবদুল লতিফ। তিনি মরহুমের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন আলোকিত একজন মানুষ, যিনি নীরবে মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

আরও পড়ুনঃ  ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের