ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং জুলাই অভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্য সামনে রেখে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম লিখিত বক্তব্যে অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে প্রণীত জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ম্যান্ডেট বর্তমান সরকার উপেক্ষা করছে। পাশাপাশি প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন এবং স্বাধীন বিচার বিভাগ গঠনের উদ্যোগ থেকেও সরকার সরে এসেছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  বক্স অফিসে ব্যর্থ, ওটিটিতে শীর্ষে মনোজ বাজপেয়ির ‘গভর্নর’

তিনি আরও দাবি করেন, সরকারের প্রথম ১০০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—দেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশ, জুলাই স্মারক প্রকাশনা, আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, গবেষণা সম্মেলন, সেমিনার, সাংস্কৃতিক আয়োজন, স্মৃতিচারণ, বিতর্ক প্রতিযোগিতা, শহীদদের নামে পাঠাগার স্থাপন, ক্রীড়া প্রতিযোগিতা, শহীদ পরিবার ও আহতদের সাক্ষাৎকারভিত্তিক পডকাস্ট, কবর জিয়ারত, জুলাই গ্রাফিতি এবং ‘Echoes of July’ শিরোনামে ৩৬ দিনের অনলাইন ক্যাম্পেইন।

আরও পড়ুনঃ  ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান: দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করুন

ছাত্রশিবির জানায়, দেশের সব বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা শাখার মাধ্যমে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে বৈষম্যহীন বাংলাদেশ গঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

আপডেটের সময়: ০৭:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং জুলাই অভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্য সামনে রেখে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান: দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করুন

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম লিখিত বক্তব্যে অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে প্রণীত জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ম্যান্ডেট বর্তমান সরকার উপেক্ষা করছে। পাশাপাশি প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন এবং স্বাধীন বিচার বিভাগ গঠনের উদ্যোগ থেকেও সরকার সরে এসেছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  পল্লবীতে অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের মহড়া, চাপাতিসহ আটক ২