ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ ‘দ্য ওডিসি’র দাপট: ৩০ মিনিটেই শেষ বিএফআই আইম্যাক্সের সব টিকিট যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ফিফা কাউন্সিলে বিদ্রোহের মুখে ইনফান্তিনো, সভাপতি পদ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টয়োটা ও ভক্সওয়াগেনকে টপকানোর লক্ষ্য বিওয়াইডির, বিনিয়োগকারীদের মধ্যে সংশয়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৪৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৩৬ সময় দেখুন

আগামী পাঁচ বছরের মধ্যে টয়োটা ও ভক্সওয়াগেনের মতো বিশ্বখ্যাত অটোমোবাইল জায়ান্টদের পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা হওয়ার ঘোষণা দিয়েছে চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি।

কোম্পানির চেয়ারম্যান ওয়াং চুয়ানফু এই উচ্চাভিলাষী লক্ষ্য ঘোষণা করেন চীনের শেনঝেনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায়। তিনি জানান, নিজস্ব প্রযুক্তি, ব্যাটারি উৎপাদন সক্ষমতা এবং কম খরচের উৎপাদন ব্যবস্থার ওপর ভিত্তি করে ২০৩১ সালের মধ্যে বার্ষিক গাড়ি বিক্রিতে টয়োটাকে ছাড়িয়ে যেতে চায় বিওয়াইডি।

আরও পড়ুনঃ  শক্তিশালী ভূমিকম্পে ইতালির নেপলসে ব্যাপক ক্ষয়ক্ষতি

বর্তমানে জাপানের টয়োটা মোটর করপোরেশন বছরে ১ কোটিরও বেশি গাড়ি বিক্রি করে শীর্ষে রয়েছে। সেখানে গত বছর বিওয়াইডির বিক্রি ছিল প্রায় ৩০ থেকে ৩৫ লাখ ইউনিট।

ঘোষণার পরপরই শেয়ারবাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। হংকং স্টক এক্সচেঞ্জে বিওয়াইডির শেয়ারের দাম প্রায় ৪.৫ শতাংশ এবং শেনঝেন বাজারে ৩.৮ শতাংশ পর্যন্ত কমে যায়।

আরও পড়ুনঃ  অভিজিৎ দীপকের বাবার সম্পদের উৎস তদন্তের দাবি, বিদেশে পড়াশোনার খরচ নিয়ে প্রশ্ন

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা কোম্পানির লাভজনকতা ও ভূরাজনৈতিক ঝুঁকি নিয়ে বেশি উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, বিশ্বসেরা হওয়ার লক্ষ্য পূরণে বিওয়াইডিকে আক্রমণাত্মক মূল্য প্রতিযোগিতায় নামতে হতে পারে, যা মুনাফার ওপর চাপ ফেলবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কঠোর শুল্কনীতিও কোম্পানিটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শতভাগ পর্যন্ত শুল্ক আরোপ করেছে এবং ইইউও নতুন শুল্ক আরোপের প্রক্রিয়ায় রয়েছে।

আরও পড়ুনঃ  জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৩

এই পরিস্থিতিতে বিওয়াইডি ইউরোপের হাঙ্গেরি, দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড এবং ব্রাজিলে নতুন কারখানা স্থাপন করছে, যাতে স্থানীয়ভাবে উৎপাদনের মাধ্যমে শুল্ক এড়ানো যায়।

বিশ্লেষকদের মতে, বিওয়াইডির প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে সন্দেহ না থাকলেও টয়োটা ও ভক্সওয়াগেনকে টপকাতে দীর্ঘ সময়, বড় বিনিয়োগ এবং শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্ক প্রয়োজন হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

টয়োটা ও ভক্সওয়াগেনকে টপকানোর লক্ষ্য বিওয়াইডির, বিনিয়োগকারীদের মধ্যে সংশয়

আপডেটের সময়: ০২:৪৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

আগামী পাঁচ বছরের মধ্যে টয়োটা ও ভক্সওয়াগেনের মতো বিশ্বখ্যাত অটোমোবাইল জায়ান্টদের পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা হওয়ার ঘোষণা দিয়েছে চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি।

কোম্পানির চেয়ারম্যান ওয়াং চুয়ানফু এই উচ্চাভিলাষী লক্ষ্য ঘোষণা করেন চীনের শেনঝেনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায়। তিনি জানান, নিজস্ব প্রযুক্তি, ব্যাটারি উৎপাদন সক্ষমতা এবং কম খরচের উৎপাদন ব্যবস্থার ওপর ভিত্তি করে ২০৩১ সালের মধ্যে বার্ষিক গাড়ি বিক্রিতে টয়োটাকে ছাড়িয়ে যেতে চায় বিওয়াইডি।

আরও পড়ুনঃ  মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বর্তমানে জাপানের টয়োটা মোটর করপোরেশন বছরে ১ কোটিরও বেশি গাড়ি বিক্রি করে শীর্ষে রয়েছে। সেখানে গত বছর বিওয়াইডির বিক্রি ছিল প্রায় ৩০ থেকে ৩৫ লাখ ইউনিট।

ঘোষণার পরপরই শেয়ারবাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। হংকং স্টক এক্সচেঞ্জে বিওয়াইডির শেয়ারের দাম প্রায় ৪.৫ শতাংশ এবং শেনঝেন বাজারে ৩.৮ শতাংশ পর্যন্ত কমে যায়।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা ‘অনুপ্রবেশকারী নন’, দাবি শুভেন্দু অধিকারীর

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা কোম্পানির লাভজনকতা ও ভূরাজনৈতিক ঝুঁকি নিয়ে বেশি উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, বিশ্বসেরা হওয়ার লক্ষ্য পূরণে বিওয়াইডিকে আক্রমণাত্মক মূল্য প্রতিযোগিতায় নামতে হতে পারে, যা মুনাফার ওপর চাপ ফেলবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কঠোর শুল্কনীতিও কোম্পানিটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শতভাগ পর্যন্ত শুল্ক আরোপ করেছে এবং ইইউও নতুন শুল্ক আরোপের প্রক্রিয়ায় রয়েছে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত