ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ট্রাইব্যুনালে প্রকাশ সালমান-রেহানার ফোনালাপ: ‘এক সেকেন্ডও দেরি কইরেন না’

জুলাই অভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচনায় আসে ক্ষমতাচ্যুত সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং শেখ রেহানা-র একটি ফোনালাপ।

সোমবার (১৮ মে) ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালে ২০২৪ সালের ৫ আগস্টের ওই কথোপকথন অডিও আকারে উপস্থাপন করা হয়। ওই দিন ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন

ট্রাইব্যুনালে উপস্থাপিত ফোনালাপে শেখ রেহানাকে সালমান এফ রহমানকে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে তাগিদ দিতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে তিনি বলেন, “এক সেকেন্ডও দেরি কইরেন না” এবং পরিস্থিতিকে নিরাপদ নয় বলেও উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

ফোনালাপে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-এর প্রসঙ্গও উঠে আসে। সালমান এফ রহমান বলেন, “আনিসুল হককেও বের করে ফেলি সাথে?”— জবাবে শেখ রেহানা সম্মতি জানান।

মামলাটি জুলাই অভ্যুত্থানের সময় কারফিউ জারি ও গণহত্যায় উসকানির অভিযোগে দায়ের করা হয়েছে। এদিন মামলার নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ উপপরিদর্শক আতিকুর রহমান।

আরও পড়ুনঃ  জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী ৮ জুন দিন নির্ধারণ করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

ট্রাইব্যুনালে প্রকাশ সালমান-রেহানার ফোনালাপ: ‘এক সেকেন্ডও দেরি কইরেন না’

আপডেটের সময়: ০৮:৪৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

জুলাই অভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচনায় আসে ক্ষমতাচ্যুত সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং শেখ রেহানা-র একটি ফোনালাপ।

সোমবার (১৮ মে) ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালে ২০২৪ সালের ৫ আগস্টের ওই কথোপকথন অডিও আকারে উপস্থাপন করা হয়। ওই দিন ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুনঃ  দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

ট্রাইব্যুনালে উপস্থাপিত ফোনালাপে শেখ রেহানাকে সালমান এফ রহমানকে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে তাগিদ দিতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে তিনি বলেন, “এক সেকেন্ডও দেরি কইরেন না” এবং পরিস্থিতিকে নিরাপদ নয় বলেও উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন

ফোনালাপে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-এর প্রসঙ্গও উঠে আসে। সালমান এফ রহমান বলেন, “আনিসুল হককেও বের করে ফেলি সাথে?”— জবাবে শেখ রেহানা সম্মতি জানান।

মামলাটি জুলাই অভ্যুত্থানের সময় কারফিউ জারি ও গণহত্যায় উসকানির অভিযোগে দায়ের করা হয়েছে। এদিন মামলার নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ উপপরিদর্শক আতিকুর রহমান।

আরও পড়ুনঃ  প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার দাবি জেলেনস্কির