ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি ট্রাম্পের হুমকি: লেক অন্টারিওর নাম হতে পারে ‘লেক আমেরিকা’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাঁচ দিনের কর্মসূচি, ১ সেপ্টেম্বর সমাধিতে শ্রদ্ধা জেদ্দা-চট্টগ্রাম ফ্লাইটে অসুস্থ নারী, মাসকটে জরুরি অবতরণের পর মৃত্যু পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজার ধ্বংসস্তূপে মিলল ২০ ফিলিস্তিনির দেহাবশেষ মৃণাল সেনের চরিত্রে চঞ্চল, দুই বছর পর ওটিটিতে আসছে ‘পদাতিক’ রংপুরে একই পরিবারের ৪ হত্যা: প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডামুড্যায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, ঢালাই ভেঙে বেরিয়ে পড়েছে রড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৭ সময় দেখুন

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এতিমখানা সংলগ্ন খালের ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে ব্রিজটির ঢালাই ভেঙে রড বেরিয়ে যাওয়ায় এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন স্থানীয়দের এই ব্রিজ দিয়ে চলাচল করতে হচ্ছে।

সোমবার (২৫ আগস্ট) সরেজমিনে দেখা যায়, ব্রিজটির বিভিন্ন অংশের ঢালাই ভেঙে রড বেরিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অংশের ওপর কাঠ বিছিয়ে কোনোভাবে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। পশ্চিম দিকে হেলে পড়া ব্রিজটির ওপর দিয়ে অটো, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করছে।

আরও পড়ুনঃ  রংপুরে একই পরিবারের ৪ হত্যা: প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

স্থানীয়রা জানান, প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে ব্রিজটি বেহাল অবস্থায় রয়েছে। এর আগে কয়েক দফা জোড়াতালি দিয়ে মেরামতের চেষ্টা করা হলেও বর্তমানে সেটি আর কার্যকর নয়। যেকোনো সময় ব্রিজটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

আরও পড়ুনঃ  জশনে জুলুসে বর্ণিল সাজে চট্টগ্রাম, তোরণ-আলোকসজ্জায় উৎসবের আমেজ

ব্রিজটির দক্ষিণ পাশে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিক। উত্তর পাশে রয়েছে একটি মাদ্রাসা, একটি এতিমখানা ও একটি মাধ্যমিক বিদ্যালয়। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন। স্থানীয়দের কাছে এটি শরীয়তপুরের বিভিন্ন এলাকায় চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।

নিরাপত্তার বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দা প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। তবে স্থানীয় বাসিন্দা ও ম্যারেজ রেজিস্ট্রার মাওলানা হাফিজ উদ্দিন বলেন, প্রতিদিন মোটরসাইকেল নিয়ে তাকে এই ব্রিজ দিয়ে চলাচল করতে হয়। ব্রিজে উঠলেই আতঙ্ক লাগে—কখন এটি ভেঙে খালের মধ্যে পড়ে যায়, সেই ভয় থাকে।

আরও পড়ুনঃ  রংপুরে শিক্ষক পরিবারের চারজন হত্যায় আটক ২, মাদক সেবনে বাধা দেওয়াই কারণ!

এ বিষয়ে ডামুড্যা উপজেলা এলজিইডির প্রকৌশলী আবু নাঈম নাবিল জানান, ব্রিজটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। টেন্ডার সম্পন্ন হলেই ব্রিজটির নির্মাণকাজ শুরু করা হবে বলে জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি

ডামুড্যায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, ঢালাই ভেঙে বেরিয়ে পড়েছে রড

আপডেটের সময়: ০৫:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এতিমখানা সংলগ্ন খালের ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে ব্রিজটির ঢালাই ভেঙে রড বেরিয়ে যাওয়ায় এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন স্থানীয়দের এই ব্রিজ দিয়ে চলাচল করতে হচ্ছে।

সোমবার (২৫ আগস্ট) সরেজমিনে দেখা যায়, ব্রিজটির বিভিন্ন অংশের ঢালাই ভেঙে রড বেরিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অংশের ওপর কাঠ বিছিয়ে কোনোভাবে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। পশ্চিম দিকে হেলে পড়া ব্রিজটির ওপর দিয়ে অটো, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করছে।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

স্থানীয়রা জানান, প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে ব্রিজটি বেহাল অবস্থায় রয়েছে। এর আগে কয়েক দফা জোড়াতালি দিয়ে মেরামতের চেষ্টা করা হলেও বর্তমানে সেটি আর কার্যকর নয়। যেকোনো সময় ব্রিজটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

আরও পড়ুনঃ  রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির