ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কলকাতার অগ্নিকাণ্ডে নিহত সাজুর দাফন সম্পন্ন রাতে ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, থাকবে মেঘলা আকাশ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ, চালু হচ্ছে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ সড়ক যোগাযোগের নতুন দ্বার খুলছে ভোলার, দ্রুত মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেটে তেলবাহী লরি ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম নবাবগঞ্জে ফলদ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করল বৃক্ষবন্ধু পরিষদ মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের হার কমেছে, তবুও আক্রান্ত ২০ হাজারের বেশি ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ, চালু হচ্ছে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন, মধ্যরাতে প্রজ্ঞাপন

সভায় প্ল্যাটফর্মটির সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। পাইলট প্রকল্পের মাধ্যমে এর কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। পরে ফলাফল পর্যালোচনা করে পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  চা শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, সমন্বিত ব্যবস্থাটি এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়।

এ সময় রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য নিরাপদে সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মির্জা ফখরুলের বিদায়ী বার্তায় সারজিসের শুভকামনা

প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করার পাশাপাশি এটি সহজে ব্যবহারযোগ্য, ব্যয়সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদে পরিচালনাযোগ্য করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়নের পর পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত সাজুর দাফন সম্পন্ন

ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ, চালু হচ্ছে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’

আপডেটের সময়: ০৮:১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন, মধ্যরাতে প্রজ্ঞাপন

সভায় প্ল্যাটফর্মটির সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। পাইলট প্রকল্পের মাধ্যমে এর কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। পরে ফলাফল পর্যালোচনা করে পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই সাগরে হেলিকপ্টার, নিহত ৩

প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, সমন্বিত ব্যবস্থাটি এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়।

এ সময় রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য নিরাপদে সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুনঃ  নতুন রাষ্ট্রপতির শপথের আগে বঙ্গভবন ছাড়লেন হাফিজ উদ্দিন আহমদ