ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আশুলিয়ায় নিখোঁজ অটোভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার দুই দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা পেট্রোলিয়াম ইনস্টিটিউটে নিয়োগ, এইচএসসি পাসেও আবেদনের সুযোগ সৌদি কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী মিরসরাইয়ের আবাসিক হোটেলে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ, স্ত্রী ও শিশুকন্যা উদ্ধার রাশিয়ার পাশে উত্তর কোরিয়া, এবার দক্ষিণ কোরিয়ার সহায়তা চায় ইউক্রেন সর্বশেষ মামলাতেও জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কলম্বিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরান: নিরাপত্তা কোনো পণ্য নয়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে কাম্পালা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় রোববার শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। অন্যদিকে ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ ঢাকার বায়ুমান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যে এ চিত্র দেখা যায়।

আরও পড়ুনঃ  দক্ষিণ সুদান ও আবেইতে শান্তিরক্ষা মিশন পরিদর্শনে সেনাপ্রধান

আইকিউ এয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, কাম্পালার স্কোর ১৮৫। এদিন ১৬১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং। একই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

এ ছাড়া ১৫৬ স্কোর নিয়ে বাহরাইনের রাজধানী মানামা রয়েছে চতুর্থ অবস্থানে। কাতারের রাজধানী দোহা ১৪৪ স্কোর নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।

আরও পড়ুনঃ  বিশ্বে প্রথম প্রবীণদের জন্য এমআরএনএ ফ্লু টিকার অনুমোদন

অন্যদিকে ঢাকার বায়ুমান সূচকের স্কোর ৯৫। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।

প্রতিষ্ঠানটির সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুর মান ‘ভালো’। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুনঃ  জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন: গণপূর্তমন্ত্রী

আইকিউ এয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক বা লাইভ তথ্য প্রকাশ করে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আশুলিয়ায় নিখোঁজ অটোভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে কাম্পালা

আপডেটের সময়: ১০:০০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় রোববার শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। অন্যদিকে ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ ঢাকার বায়ুমান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যে এ চিত্র দেখা যায়।

আরও পড়ুনঃ  নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় আঘাতের হুঁশিয়ারি ইরানের

আইকিউ এয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, কাম্পালার স্কোর ১৮৫। এদিন ১৬১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং। একই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

এ ছাড়া ১৫৬ স্কোর নিয়ে বাহরাইনের রাজধানী মানামা রয়েছে চতুর্থ অবস্থানে। কাতারের রাজধানী দোহা ১৪৪ স্কোর নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।

আরও পড়ুনঃ  গাবতলীতে কাভার্ড ভ্যানে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে নিহত ১