ঢাকা ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রায় দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ি ফেরার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

রোববার (২৪ মে ২০২৬) বিকেলে মহাসড়কের টাঙ্গাইল অংশের এলেঙ্গা, রাবনা বাইপাস, নগর জলফৈ ও করটিয়া বাইপাস এলাকায় এমন চিত্র দেখা গেছে।

যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি ভাড়া নেওয়া হচ্ছে। বাসের সংকটকে সুযোগ হিসেবে ব্যবহার করে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে তারা দাবি করেন।

আরও পড়ুনঃ  দীর্ঘ অপেক্ষার পর অবসরসুবিধার টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

অনেক যাত্রী বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েও দাঁড়িয়ে বা ঝুঁকি নিয়ে যাত্রা করছেন। কেউ কেউ আবার পিকআপ ও ট্রাকেও করে গন্তব্যে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  হরমুজ ঘিরে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের, ইরানের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ

এক যাত্রী জানান, স্বাভাবিক সময়ে যেখানে ১০০ টাকা ভাড়া লাগে, সেখানে এখন ২০০–৩০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। আরেকজন বলেন, আগে যে রুটে ৩০০ টাকায় যাওয়া যেত, এখন ৫০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।

মহাসড়ক সংশ্লিষ্টরা বলছেন, ঈদ সামনে রেখে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে, যান চলাচল স্বাভাবিক রাখতে তারা কাজ করছে এবং কোথাও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। পাশাপাশি যমুনা সেতু এলাকায় অতিরিক্ত টোল বুথ ও রেকার প্রস্তুত রাখা হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুনঃ  গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান, ইসরাইলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের কড়া প্রতিবাদ

ঈদযাত্রার এই সময়ে যাত্রীদের অভিযোগ, পরিবহন সংকটের সুযোগে ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রায় দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

আপডেটের সময়: ০৯:১৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ি ফেরার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

রোববার (২৪ মে ২০২৬) বিকেলে মহাসড়কের টাঙ্গাইল অংশের এলেঙ্গা, রাবনা বাইপাস, নগর জলফৈ ও করটিয়া বাইপাস এলাকায় এমন চিত্র দেখা গেছে।

যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি ভাড়া নেওয়া হচ্ছে। বাসের সংকটকে সুযোগ হিসেবে ব্যবহার করে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে তারা দাবি করেন।

আরও পড়ুনঃ  গ্যাসের দাবিতে কদমতলীতে সড়ক অবরোধ, বিক্ষোভ সিএনজি চালকদের

অনেক যাত্রী বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েও দাঁড়িয়ে বা ঝুঁকি নিয়ে যাত্রা করছেন। কেউ কেউ আবার পিকআপ ও ট্রাকেও করে গন্তব্যে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যা

এক যাত্রী জানান, স্বাভাবিক সময়ে যেখানে ১০০ টাকা ভাড়া লাগে, সেখানে এখন ২০০–৩০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। আরেকজন বলেন, আগে যে রুটে ৩০০ টাকায় যাওয়া যেত, এখন ৫০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।

মহাসড়ক সংশ্লিষ্টরা বলছেন, ঈদ সামনে রেখে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে, যান চলাচল স্বাভাবিক রাখতে তারা কাজ করছে এবং কোথাও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। পাশাপাশি যমুনা সেতু এলাকায় অতিরিক্ত টোল বুথ ও রেকার প্রস্তুত রাখা হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুনঃ  কিস্তির টাকা নিয়ে বিরোধ, শ্রীপুরে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ