ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চীনে পড়াশোনার চাপে কিশোরদের মধ্যে ওষুধের অপব্যবহার বাড়ছে ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মহানবীর আদর্শেই গড়ে উঠতে পারে শান্তি ও ন্যায়ের সমাজ: প্রধানমন্ত্রী মোহন ভাগবতের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের অনুষ্ঠান নিয়ে আপত্তি জানালেন জোহরান মামদানি সুদানে যুদ্ধের ময়দানই কি নির্ধারণ করছে পরবর্তী রাজনৈতিক সমীকরণ? মার্কিন সামরিক বিমান অবতরণের পরই মস্কোয় সিআইএ প্রধান, গোপন বৈঠক ঘিরে নানা জল্পনা ট্রাম্পের শুল্কের জবাব: মার্কিন পণ্যে কানাডার ৫০% পাল্টা শুল্ক সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ রাজশাহীতে আরএমপির বিশেষ চেকপোস্ট, ৯৬ মামলা ও ৫৭ যানবাহন আটক পাংশায় ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য আটক, উদ্ধার ৩০ পিস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তারেক রহমানকে ‘আমাদের নজরুল’ আখ্যা প্রধান হুইপের

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করেছেন সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, নজরুল তাঁর সৃষ্টির মাধ্যমে মানুষের মাঝে বেঁচে আছেন, আর তাদের ‘নজরুল’ হলেন তারেক রহমান।

সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান হুইপ বক্তব্য দেন।

নূরুল ইসলাম মনি বলেন, নজরুলকে মানুষ তাঁর সৃষ্টির মধ্য দিয়ে স্মরণ করে। একইভাবে তাদেরও একজন নজরুল রয়েছেন, যাকে চিনতে না পারলে জনগণকেই এর পরিণতি ভোগ করতে হবে।

প্রধান হুইপের দাবি, তারেক রহমান ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যে দেশকে নানা বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট মোকাবিলা করতে হচ্ছে। তিনি বলেন, তারেক রহমান ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং বিশ্বের বহু দেশে তেলের দাম বেড়ে যায়।

আরও পড়ুনঃ  শুধু ভবন নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

জ্বালানি সংকটের সময় পেট্রল পাম্পে দীর্ঘ লাইনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই সেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তাঁর প্রশ্ন, তিন দিনের মধ্যে আকাশ থেকে তেল পড়েনি, তাহলে তেল আগে থেকেই কোথায় ছিল—এটি বুঝতে হবে। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে সমাজে সমস্যা তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন প্রধান হুইপ। বিদ্যুৎ সমস্যায় জনগণের ভোগান্তি হলে তারেক রহমানের এতে কী লাভ—এমন প্রশ্ন তুলে তিনি সরকার সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করছে কি না, তা জনগণকে যাচাই করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  এক সপ্তাহেও বদলায়নি ডলারের দাম, ওঠানামা অন্য মুদ্রায়

একই সঙ্গে সংকটকে কেন্দ্র করে যারা ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করছে, তাদের চিহ্নিত করার আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ সংকট নিয়ে আন্দোলনকারীদের কেউ কেউ দ্বৈত আচরণ করছেন বলেও অভিযোগ করেন নূরুল ইসলাম মনি। তাঁর ভাষ্য, কেউ বিদ্যুৎ না থাকার অভিযোগ তুলে রাস্তায় হারিকেন নিয়ে বসছেন, অথচ পেছনে ফ্যান চলতে দেখা যাচ্ছে। এটিকে তিনি দ্বৈত মানদণ্ড হিসেবে উল্লেখ করেন।

দেশে পরিকল্পিতভাবে সংকট তৈরির চেষ্টা হচ্ছে দাবি করে সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধান হুইপ।

তারেক রহমানের কাছে কয়েক দিনের মধ্যে দেশের সব সমস্যার সমাধান প্রত্যাশা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিল্পের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তারেক রহমানের প্রশংসা করতে গিয়ে নূরুল ইসলাম মনি বলেন, গ্রাম থেকে শহর—এমন কোনো খাত নেই যেখানে ‘নজরুল’ হাত বাড়াননি। তিনি তারেক রহমানকে সহানুভূতিশীল ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি: ‘প্যান্ডোরার বাক্স খুলেছ, এবার পাল্টা জবাব’

প্রধান হুইপ বলেন, বাংলাদেশ এমন একজন মানুষ পেয়ে ভাগ্যবান। তাঁর ভাষ্য, এমন একজন ‘নজরুল’ আর জন্মাবে না। তাকে হারালে বাংলাদেশ আরেকজন নজরুল পাবে না।

এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গেও তারেক রহমানের তুলনা করেন নূরুল ইসলাম মনি। জিয়াউর রহমানকেও ‘একজন নজরুল’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সেই নজরুল চলে যাওয়ার পর দেশ দীর্ঘদিন স্বৈরতন্ত্রের নিপীড়নের শিকার হয়েছে। তারেক রহমান চলে গেলে একই ধরনের পরিস্থিতি ফিরে আসার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

বক্তব্যের শেষ দিকে ঐক্যের আহ্বান জানিয়ে সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানান প্রধান হুইপ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চীনে পড়াশোনার চাপে কিশোরদের মধ্যে ওষুধের অপব্যবহার বাড়ছে

তারেক রহমানকে ‘আমাদের নজরুল’ আখ্যা প্রধান হুইপের

আপডেটের সময়: ০৮:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করেছেন সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, নজরুল তাঁর সৃষ্টির মাধ্যমে মানুষের মাঝে বেঁচে আছেন, আর তাদের ‘নজরুল’ হলেন তারেক রহমান।

সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান হুইপ বক্তব্য দেন।

নূরুল ইসলাম মনি বলেন, নজরুলকে মানুষ তাঁর সৃষ্টির মধ্য দিয়ে স্মরণ করে। একইভাবে তাদেরও একজন নজরুল রয়েছেন, যাকে চিনতে না পারলে জনগণকেই এর পরিণতি ভোগ করতে হবে।

প্রধান হুইপের দাবি, তারেক রহমান ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যে দেশকে নানা বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট মোকাবিলা করতে হচ্ছে। তিনি বলেন, তারেক রহমান ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং বিশ্বের বহু দেশে তেলের দাম বেড়ে যায়।

আরও পড়ুনঃ  এক সপ্তাহেও বদলায়নি ডলারের দাম, ওঠানামা অন্য মুদ্রায়

জ্বালানি সংকটের সময় পেট্রল পাম্পে দীর্ঘ লাইনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই সেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তাঁর প্রশ্ন, তিন দিনের মধ্যে আকাশ থেকে তেল পড়েনি, তাহলে তেল আগে থেকেই কোথায় ছিল—এটি বুঝতে হবে। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে সমাজে সমস্যা তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন প্রধান হুইপ। বিদ্যুৎ সমস্যায় জনগণের ভোগান্তি হলে তারেক রহমানের এতে কী লাভ—এমন প্রশ্ন তুলে তিনি সরকার সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করছে কি না, তা জনগণকে যাচাই করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  পাওনা টাকার চাপে অটোরিকশা ছিনতাই, চালক হত্যায় গ্রেপ্তার ২

একই সঙ্গে সংকটকে কেন্দ্র করে যারা ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করছে, তাদের চিহ্নিত করার আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ সংকট নিয়ে আন্দোলনকারীদের কেউ কেউ দ্বৈত আচরণ করছেন বলেও অভিযোগ করেন নূরুল ইসলাম মনি। তাঁর ভাষ্য, কেউ বিদ্যুৎ না থাকার অভিযোগ তুলে রাস্তায় হারিকেন নিয়ে বসছেন, অথচ পেছনে ফ্যান চলতে দেখা যাচ্ছে। এটিকে তিনি দ্বৈত মানদণ্ড হিসেবে উল্লেখ করেন।

দেশে পরিকল্পিতভাবে সংকট তৈরির চেষ্টা হচ্ছে দাবি করে সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধান হুইপ।

তারেক রহমানের কাছে কয়েক দিনের মধ্যে দেশের সব সমস্যার সমাধান প্রত্যাশা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিল্পের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তারেক রহমানের প্রশংসা করতে গিয়ে নূরুল ইসলাম মনি বলেন, গ্রাম থেকে শহর—এমন কোনো খাত নেই যেখানে ‘নজরুল’ হাত বাড়াননি। তিনি তারেক রহমানকে সহানুভূতিশীল ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  সংকটের মধ্যেও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করছে সরকার: রিজভী