দেশের বাজারে টানা তিন দফা দাম কমার পর আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এরপর আর কোনো পরিবর্তন না হওয়ায় আজ মঙ্গলবারও সর্বশেষ নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে।
কোন মানের সোনার দাম কত?
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। এখন এই মানের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা দরে।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে কমেছিল সোনার দাম
এর আগে শুক্রবার প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
এর আগে ৯ সেপ্টেম্বরও সোনার দাম কমানো হয়েছিল। ওই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমে দাঁড়ায় ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের দাম কমে হয় ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম দাঁড়ায় ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
৬ সেপ্টেম্বরও কমেছিল দাম
এরও আগে ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।
অর্থাৎ, কয়েক দফা কমার পর আবারও ঊর্ধ্বমুখী হলো দেশের বাজারে সোনার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
প্রতিবেদকের নাম 




















