রাশিয়ার কাছ থেকে ২১টি এমআই-১৭১ (Mi-171) হেলিকপ্টার কিনতে যাচ্ছে ইরান। হেলিকপ্টারগুলো মূলত ত্রাণ, উদ্ধার ও রসদ সরবরাহ কার্যক্রমে ব্যবহৃত হবে।
বুধবার (১৭ জুন) মস্কোতে ইরানের রেড ক্রিসেন্ট ও রুশ প্রতিনিধি দলের মধ্যে এ সংক্রান্ত চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস।
চুক্তি অনুযায়ী, আগামী বছরের মার্চ মাসের মধ্যেই প্রথম চালানের চারটি হেলিকপ্টার তেহরানের কাছে হস্তান্তর করা হবে।
উন্নত নাইট ভিশন প্রযুক্তিসম্পন্ন এসব হেলিকপ্টারের মাধ্যমে রাতের বেলাতেও সহজে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। এছাড়া অত্যাধুনিক আকাশযানগুলোতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম সংযোজন করা হবে, যা দুর্যোগ মোকাবিলা ও জরুরি সেবায় কার্যকর ভূমিকা রাখবে।
সূত্র: তাস
প্রতিবেদকের নাম 




















