ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731 দ্রুত দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি সাংবাদিক নেতাদের জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যে আলোচনায় ছিলেন আরাফাত প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ, অনশনে ছাত্রনেতা ভারতের টেস্ট দলে কাশ্মিরি পেসার আকিব নবি পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলা, নিহত ১৭ টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ ‘শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল’ চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরউদ্দীনের প্রতীকী প্রতিবাদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দক্ষিণ এশিয়ায় অপরাধের শীর্ষে ঢাকা, নিরাপত্তা সূচকে তলানিতে রাজধানী

দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে নিরাপত্তা সূচকেও অঞ্চলটির সবচেয়ে পিছিয়ে থাকা শহরগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়েছে রাজধানী। বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান নাম্বিও (Numbeo) প্রকাশিত ২০২৬ সালের ক্রাইম অ্যান্ড সেফটি ইনডেক্স-এ উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকার ক্রাইম ইনডেক্স ৬২.২, যা দক্ষিণ এশিয়ার সব বড় শহরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে সেফটি ইনডেক্স মাত্র ৩৭.৮, যা অঞ্চলের অন্যতম সর্বনিম্ন। ফলে অপরাধের ঝুঁকি ও নিরাপত্তাহীনতার দিক থেকে ঢাকা সবচেয়ে উদ্বেগজনক অবস্থানে রয়েছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেপ্তার

দক্ষিণ এশিয়ার শহরগুলোর অপরাধ ও নিরাপত্তা সূচক

শহর দেশ অপরাধ সূচক নিরাপত্তা সূচক
ঢাকা বাংলাদেশ ৬২.২ ৩৭.৮
করাচি পাকিস্তান ৫৯.১ ৪০.৯
দিল্লি ভারত ৫৯.১ ৪০.৯
গাজিয়াবাদ ভারত ৫৮.৪ ৪১.৬
নয়ডা ভারত ৫৫.১ ৪৪.৯
গুরগাঁও ভারত ৫৪.১ ৪৫.৯
ব্যাঙ্গালোর ভারত ৫৪.০ ৪৬.০
রাওয়ালপিন্ডি পাকিস্তান ৫১.৬ ৪৮.৪
কলম্বো শ্রীলঙ্কা ৪২.৬ ৫৭.৪
কাঠমান্ডু নেপাল ৩৬.৭ ৬৩.৩
ইসলামাবাদ পাকিস্তান ৩১.৪ ৬৮.৬
ম্যাঙ্গালোর ভারত ২৫.৬ ৭৪.৪
আরও পড়ুনঃ  শিল্প-অ্যাকাডেমিয়ার সেতুবন্ধনে গ্রিন ইউনিভার্সিটিতে এইচআর সামিট

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বেশ কয়েকটি বড় শহরের তুলনায় ঢাকার নিরাপত্তা পরিস্থিতি অনেক বেশি নাজুক। এমনকি করাচি ও দিল্লির মতো শহরও নিরাপত্তা সূচকে ঢাকার চেয়ে এগিয়ে রয়েছে।

বৈশ্বিক তালিকায় বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্থান পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। শহরটির অপরাধ সূচক ১১.১ এবং নিরাপত্তা সূচক ৮৮.৯, যা বিশ্বের সর্বোচ্চ নিরাপত্তার অন্যতম উদাহরণ।

নাম্বিওর বিশ্লেষণে বলা হয়েছে, ঢাকার বাসিন্দাদের একটি বড় অংশ বিশেষ করে রাতের সময় বাইরে চলাচলে অনিরাপদ বোধ করেন। ছিনতাই, চুরি, হয়রানি এবং অন্যান্য অপরাধ নিয়ে উদ্বেগও তুলনামূলক বেশি।

আরও পড়ুনঃ  সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ

বিশ্বব্যাপী অপরাধপ্রবণ শহরের তালিকায় ঢাকার অবস্থান ৫৯তম। অর্থাৎ অপরাধ ও নিরাপত্তাহীনতার দিক থেকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকা অন্যতম।

বিশ্বজুড়ে জীবনযাত্রার মান, অপরাধের হার, স্বাস্থ্যসেবা, ট্রাফিক, আবাসনসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে নিয়মিত তথ্য প্রকাশ করে থাকে নাম্বিও। ২০২৬ সালের এই সূচক ঢাকার আইনশৃঙ্খলা ও নগর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731

দক্ষিণ এশিয়ায় অপরাধের শীর্ষে ঢাকা, নিরাপত্তা সূচকে তলানিতে রাজধানী

আপডেটের সময়: ০৪:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে নিরাপত্তা সূচকেও অঞ্চলটির সবচেয়ে পিছিয়ে থাকা শহরগুলোর একটি হিসেবে চিহ্নিত হয়েছে রাজধানী। বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান নাম্বিও (Numbeo) প্রকাশিত ২০২৬ সালের ক্রাইম অ্যান্ড সেফটি ইনডেক্স-এ উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকার ক্রাইম ইনডেক্স ৬২.২, যা দক্ষিণ এশিয়ার সব বড় শহরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে সেফটি ইনডেক্স মাত্র ৩৭.৮, যা অঞ্চলের অন্যতম সর্বনিম্ন। ফলে অপরাধের ঝুঁকি ও নিরাপত্তাহীনতার দিক থেকে ঢাকা সবচেয়ে উদ্বেগজনক অবস্থানে রয়েছে।

আরও পড়ুনঃ  ৩০ নভেম্বরের মধ্যে নতুন বিআইএন ব্যবহারের নির্দেশ

দক্ষিণ এশিয়ার শহরগুলোর অপরাধ ও নিরাপত্তা সূচক

শহর দেশ অপরাধ সূচক নিরাপত্তা সূচক
ঢাকা বাংলাদেশ ৬২.২ ৩৭.৮
করাচি পাকিস্তান ৫৯.১ ৪০.৯
দিল্লি ভারত ৫৯.১ ৪০.৯
গাজিয়াবাদ ভারত ৫৮.৪ ৪১.৬
নয়ডা ভারত ৫৫.১ ৪৪.৯
গুরগাঁও ভারত ৫৪.১ ৪৫.৯
ব্যাঙ্গালোর ভারত ৫৪.০ ৪৬.০
রাওয়ালপিন্ডি পাকিস্তান ৫১.৬ ৪৮.৪
কলম্বো শ্রীলঙ্কা ৪২.৬ ৫৭.৪
কাঠমান্ডু নেপাল ৩৬.৭ ৬৩.৩
ইসলামাবাদ পাকিস্তান ৩১.৪ ৬৮.৬
ম্যাঙ্গালোর ভারত ২৫.৬ ৭৪.৪
আরও পড়ুনঃ  ‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বেশ কয়েকটি বড় শহরের তুলনায় ঢাকার নিরাপত্তা পরিস্থিতি অনেক বেশি নাজুক। এমনকি করাচি ও দিল্লির মতো শহরও নিরাপত্তা সূচকে ঢাকার চেয়ে এগিয়ে রয়েছে।

বৈশ্বিক তালিকায় বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্থান পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। শহরটির অপরাধ সূচক ১১.১ এবং নিরাপত্তা সূচক ৮৮.৯, যা বিশ্বের সর্বোচ্চ নিরাপত্তার অন্যতম উদাহরণ।

নাম্বিওর বিশ্লেষণে বলা হয়েছে, ঢাকার বাসিন্দাদের একটি বড় অংশ বিশেষ করে রাতের সময় বাইরে চলাচলে অনিরাপদ বোধ করেন। ছিনতাই, চুরি, হয়রানি এবং অন্যান্য অপরাধ নিয়ে উদ্বেগও তুলনামূলক বেশি।

আরও পড়ুনঃ  রেজাউল হত্যা মামলা: দুই ভাইয়ের জামিন আবেদন নামঞ্জুর